বি পি নিউজ ২৪

ডিক্রীরচর ডাম্পিং স্টেশন ইস্যুতে শনিবার বিকল্প স্থান নির্ধারণে থাকছেন দুই ইউনিয়নের জনপ্রতিনিধি

ডিক্রীরচর পূর্ব পাশে ডাম্পিং স্টেশন নির্মাণকে কেন্দ্র করে এলাকাবাসীর উদ্বেগ ও প্রতিবাদের মুখে বিকল্প স্থান নির্ধারণে শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টায় জনস্বার্থে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সোহেল মাহমুদ জানান, ডিক্রিরচর পূর্ব পাশে ময়লা ফেলার জন্য নির্ধারিত স্থান আপাতত স্থগিত করা হয়েছে। তিনি বলেন, জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন স্থান নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, শনিবার দুপুর ১২টায় তিনি, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন এবং কাশিপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি লাবলু উপস্থিত থেকে স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে ময়লা ফেলার জন্য উপযুক্ত বিকল্প স্থান নির্ধারণ করবেন।

এদিকে, নদী ও পরিবেশ রক্ষার দাবিতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, পরিবেশ ও জনস্বার্থ বিবেচনায় এমন একটি স্থান নির্ধারণ করা হবে, যাতে নদী দূষণের ঝুঁকি না থাকে এবং সাধারণ মানুষের ভোগান্তিও কমে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

ডিক্রীরচর ডাম্পিং স্টেশন ইস্যুতে শনিবার বিকল্প স্থান নির্ধারণে থাকছেন দুই ইউনিয়নের জনপ্রতিনিধি

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

ডিক্রীরচর পূর্ব পাশে ডাম্পিং স্টেশন নির্মাণকে কেন্দ্র করে এলাকাবাসীর উদ্বেগ ও প্রতিবাদের মুখে বিকল্প স্থান নির্ধারণে শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টায় জনস্বার্থে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সোহেল মাহমুদ জানান, ডিক্রিরচর পূর্ব পাশে ময়লা ফেলার জন্য নির্ধারিত স্থান আপাতত স্থগিত করা হয়েছে। তিনি বলেন, জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন স্থান নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, শনিবার দুপুর ১২টায় তিনি, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন এবং কাশিপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি লাবলু উপস্থিত থেকে স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে ময়লা ফেলার জন্য উপযুক্ত বিকল্প স্থান নির্ধারণ করবেন।

এদিকে, নদী ও পরিবেশ রক্ষার দাবিতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, পরিবেশ ও জনস্বার্থ বিবেচনায় এমন একটি স্থান নির্ধারণ করা হবে, যাতে নদী দূষণের ঝুঁকি না থাকে এবং সাধারণ মানুষের ভোগান্তিও কমে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ