বি পি নিউজ ২৪

সব ধর্মের মানুষের সহাবস্থানই নারায়ণগঞ্জের শক্তি: এমপি আবুল কালাম

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সব ধর্মের মানুষের সহাবস্থানই নারায়ণগঞ্জের শক্তি: এমপি আবুল কালাম

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, নারায়ণগঞ্জ দীর্ঘদিন ধরেই সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ। এ জনপদে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সহাবস্থানের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন।

শুক্রবার (২৪ জুলাই) নারায়ণগঞ্জ ব্যাপটিস্ট চার্চের মিলনায়তনে চার্চের সাবেক সাধারণ সম্পাদক ফ্রানচিলিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য বলেন, নারায়ণগঞ্জের ঐতিহ্যই হলো সম্প্রীতি। তাঁর নির্বাচনী এলাকায় দুটি গির্জা রয়েছে এবং জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে তিনি সব ধর্মের মানুষের প্রতি সমান সম্মান প্রদর্শনে বিশ্বাসী। তিনি বলেন, সমাজে একসঙ্গে বসবাসের মধ্য দিয়ে ভেদাভেদ দূর হয় এবং মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হয়।

তিনি আরও বলেন, প্রতিটি ধর্মের মানুষের নিজস্ব বিশ্বাস ও ধর্মীয় চর্চার ধারা রয়েছে। ক্যাথলিক ও ব্যাপটিস্ট সম্প্রদায়ের ধর্মীয় অনুশীলনের পার্থক্য তুলে ধরে তিনি বলেন, সবাই নিজ নিজ বিশ্বাস অনুযায়ী ধর্ম পালন করলেও পারস্পরিক সম্মান বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করে আবুল কালাম বলেন, যেমন মডেল মসজিদ নির্মাণ হয়েছে, তেমনি যৌক্তিক দাবি ও পরিকল্পনা থাকলে গির্জা নির্মাণেও সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে।

তিনি বলেন, উন্নয়ন কেবল অবকাঠামো নির্মাণ বা অর্থনৈতিক অগ্রগতির মধ্যে সীমাবদ্ধ নয়; মানবিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতির বিকাশও সমান গুরুত্বপূর্ণ। সব ধর্মই শান্তি, সহনশীলতা ও মানবতার শিক্ষা দেয়। তাই সম্প্রীতি অটুট রেখে উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম, নারায়ণগঞ্জ ব্যাপটিস্ট চার্চের সাধারণ সম্পাদক সৌরভ দেউড়ী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা প্রদীপ ঘোষ ও লিটন পাল এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমিনুর ইসলাম মিঠু।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ২৫ জুলাই ২০২৬

সব ধর্মের মানুষের সহাবস্থানই নারায়ণগঞ্জের শক্তি: এমপি আবুল কালাম

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ