ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার উদ্যোগে ‘দ্রোহ ও জাগরণের জুলাই: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভা এবং জুলাই আন্দোলনের আহত ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার ছাড়া জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেন।
শুক্রবার (২৪ জুলাই) জেলা পরিষদ ডাকবাংলো অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা শাখার সভাপতি এম. মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম। তিনি বলেন, দেশের অগ্রগতিতে শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৪৭, ১৯৭১ এবং সর্বশেষ ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও শিক্ষার্থীরা আত্মত্যাগের মাধ্যমে স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন না হলে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব হবে না।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি ছাত্রনেতা সাইফুল ইসলাম। তিনি বলেন, জুলাই আন্দোলনে সংগঠনের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং দেশ, জাতি ও মানবতার কল্যাণে ভবিষ্যতেও তারা সক্রিয় ভূমিকা রাখবেন।
সভাপতির বক্তব্যে এম. মাসুম বিল্লাহ বলেন, শিক্ষার্থীদের নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠা। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানার সাবেক সভাপতি মুহাম্মাদ মামুনুর রশীদ, মাওলানা আব্দুর রশিদ, আব্দুল হান্নান, জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলা সদস্য সচিব সারফারাজ হক সজিব এবং বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ফতুল্লা থানা শাখার সেক্রেটারি আবু হুরায়রা।

শনিবার, ২৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন