জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রথম সমন্বয় সভা আজ অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার বিপ্লবী আহ্বায়ক মোঃ হাসান শিকদার। এছাড়াও বক্তব্য রাখেন সদস্য সচিব সাইদ জোনায়েদ। তাঁরা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে নিষ্ঠা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
বক্তারা বলেন, সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ, নতুন সদস্য সংগ্রহ এবং নিয়মিত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জাতীয় ছাত্রশক্তিকে শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হবে।
সভায় ফতুল্লা থানার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

শনিবার, ২৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন