বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনে ৪ অস্থায়ী সদস্য স্থায়ী হলেন

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনে ৪ অস্থায়ী সদস্য স্থায়ী হলেন

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার চারজন অস্থায়ী সদস্যকে স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই ২০২৬) দুপুরে সংগঠনের চাষাঢ়াস্থ স্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে স্থায়ী সদস্যপদের স্বীকৃতি তুলে দেওয়া হয়।

স্থায়ী সদস্য হওয়া চার ফটো সাংবাদিক হলেন— দৈনিক নীরবাংলা পত্রিকার মো. মশিউর রহমান, সময়ের নারায়ণগঞ্জ ডটকমের হাবিব খন্দকার, দৈনিক যুগের চিন্তার মো. মেহেদী হাসান এবং দৈনিক সমকালীন কাগজের আল মামুন খান।

এ সময় উপস্থিত ছিলেন বিপিজেএ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো. এনামুল হক সিদ্দিকী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিশাল আহমেদ, অর্থ সম্পাদক মো. কাইয়ুম খান এবং নির্বাহী সদস্য মোক্তার হোসেন।

সংগঠন সূত্রে জানা গেছে, গত শনিবার (২৫ জুলাই ২০২৬) বিপিজেএ নারায়ণগঞ্জ জেলা শাখার নির্বাহী কমিটির নিয়মিত মাসিক সভায় সর্বসম্মতিক্রমে চারজনকে স্থায়ী সদস্য করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ২৭ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনে ৪ অস্থায়ী সদস্য স্থায়ী হলেন

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার চারজন অস্থায়ী সদস্যকে স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই ২০২৬) দুপুরে সংগঠনের চাষাঢ়াস্থ স্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে স্থায়ী সদস্যপদের স্বীকৃতি তুলে দেওয়া হয়।

স্থায়ী সদস্য হওয়া চার ফটো সাংবাদিক হলেন— দৈনিক নীরবাংলা পত্রিকার মো. মশিউর রহমান, সময়ের নারায়ণগঞ্জ ডটকমের হাবিব খন্দকার, দৈনিক যুগের চিন্তার মো. মেহেদী হাসান এবং দৈনিক সমকালীন কাগজের আল মামুন খান।

এ সময় উপস্থিত ছিলেন বিপিজেএ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো. এনামুল হক সিদ্দিকী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিশাল আহমেদ, অর্থ সম্পাদক মো. কাইয়ুম খান এবং নির্বাহী সদস্য মোক্তার হোসেন।

সংগঠন সূত্রে জানা গেছে, গত শনিবার (২৫ জুলাই ২০২৬) বিপিজেএ নারায়ণগঞ্জ জেলা শাখার নির্বাহী কমিটির নিয়মিত মাসিক সভায় সর্বসম্মতিক্রমে চারজনকে স্থায়ী সদস্য করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ