বি পি নিউজ ২৪

ভুয়া পরিচয়ে ই-পাসপোর্ট করতে এসে ফতুল্লায় রোহিঙ্গা নারী গ্রেপ্তার

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ভুয়া পরিচয়ে ই-পাসপোর্ট করতে এসে ফতুল্লায় রোহিঙ্গা নারী গ্রেপ্তার

নিজের প্রকৃত পরিচয় গোপন করে ভুয়া কাগজপত্রের মাধ্যমে বাংলাদেশি নাগরিক পরিচয়ে ই-পাসপোর্ট সংগ্রহের চেষ্টার অভিযোগে তানজিনা আক্তার সেতারা (২৪) নামে এক রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, সোমবার (২৭ জুলাই) নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্টের আবেদন করতে গেলে তার দেওয়া কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে পরিচয় যাচাইয়ের জন্য জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন যে, তিনি মিয়ানমারের নাগরিক এবং কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সনজিব জোর্যাদ্দার জানান, ভুয়া তথ্য ও জাল কাগজপত্র ব্যবহার করে ই-পাসপোর্টের আবেদন করার অভিযোগে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায় তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত নারী জাল কাগজপত্র ও ভুয়া পরিচয় ব্যবহার করে ই-পাসপোর্ট সংগ্রহের চেষ্টা করেছিলেন। তবে পাসপোর্ট অফিসের নিয়মিত যাচাই-বাছাই প্রক্রিয়ায় বিষয়টি শনাক্ত হয়। পরে তাকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ভুয়া পরিচয়ে ই-পাসপোর্ট করতে এসে ফতুল্লায় রোহিঙ্গা নারী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

নিজের প্রকৃত পরিচয় গোপন করে ভুয়া কাগজপত্রের মাধ্যমে বাংলাদেশি নাগরিক পরিচয়ে ই-পাসপোর্ট সংগ্রহের চেষ্টার অভিযোগে তানজিনা আক্তার সেতারা (২৪) নামে এক রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, সোমবার (২৭ জুলাই) নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্টের আবেদন করতে গেলে তার দেওয়া কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে পরিচয় যাচাইয়ের জন্য জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন যে, তিনি মিয়ানমারের নাগরিক এবং কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সনজিব জোর্যাদ্দার জানান, ভুয়া তথ্য ও জাল কাগজপত্র ব্যবহার করে ই-পাসপোর্টের আবেদন করার অভিযোগে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায় তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত নারী জাল কাগজপত্র ও ভুয়া পরিচয় ব্যবহার করে ই-পাসপোর্ট সংগ্রহের চেষ্টা করেছিলেন। তবে পাসপোর্ট অফিসের নিয়মিত যাচাই-বাছাই প্রক্রিয়ায় বিষয়টি শনাক্ত হয়। পরে তাকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ