বি পি নিউজ ২৪

চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে আজমেরী অনুসারীদের পটকা নিক্ষেপ, আটক ২

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে আজমেরী অনুসারীদের পটকা নিক্ষেপ, আটক ২
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজিত ‘জুলাই জাগরণ’ সাংস্কৃতিক অনুষ্ঠানে পটকা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন আয়োজক সংগঠনের নেতাকর্মীরা। তবে ঘটনায় কেউ আহত হননি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে মহানগর ছাত্রশিবিরের আয়োজনে চলমান সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

আয়োজকদের অভিযোগ, অনুষ্ঠান চলাকালে শহীদ মিনারের পেছনে থাকা একটি তেলের পাম্পের দিক থেকে দুই ব্যক্তি দর্শকদের লক্ষ্য করে পটকা ছোড়েন। পরে তারা ঘটনাস্থল থেকে সরে যাওয়ার চেষ্টা করলে ছাত্রশিবিরের নেতাকর্মীরা তাদের ধরে ফেলেন এবং পুলিশে সোপর্দ করেন।

আটক ব্যক্তিরা হলেন—সোনারগাঁ উপজেলার নাজিরপুর এলাকার গোলজার হোসেনের ছেলে মোখলেস এবং ফতুল্লার গাবতলী এলাকার শাহ আলম সরদারের ছেলে লোকমান।

মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসান বলেন, অনুষ্ঠান চলার সময় মিনারের পাশের পাম্পের দিক থেকে দুই ব্যক্তি দর্শকদের উদ্দেশে পটকা নিক্ষেপ করেন। পরে তাদের আটক করে পুলিশের কাছে দেওয়া হয়েছে।

তিনি দাবি করেন, অনুষ্ঠান বিঘ্নিত করার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে। আটক ব্যক্তিরা নিজেদের আজমেরী ওসমানের অনুসারী বলে জানিয়েছে বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান জানান, খবর পেয়ে দুইজনকে থানায় আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কিছু তথ্য দিয়েছে। তাদের রাজনৈতিক পরিচয় কিংবা ঘটনার উদ্দেশ্য সম্পর্কে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

ওসি আরও জানান, এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছাত্রশিবিরের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ জমা দেওয়া হয়নি।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে আজমেরী অনুসারীদের পটকা নিক্ষেপ, আটক ২

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজিত ‘জুলাই জাগরণ’ সাংস্কৃতিক অনুষ্ঠানে পটকা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন আয়োজক সংগঠনের নেতাকর্মীরা। তবে ঘটনায় কেউ আহত হননি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে মহানগর ছাত্রশিবিরের আয়োজনে চলমান সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

আয়োজকদের অভিযোগ, অনুষ্ঠান চলাকালে শহীদ মিনারের পেছনে থাকা একটি তেলের পাম্পের দিক থেকে দুই ব্যক্তি দর্শকদের লক্ষ্য করে পটকা ছোড়েন। পরে তারা ঘটনাস্থল থেকে সরে যাওয়ার চেষ্টা করলে ছাত্রশিবিরের নেতাকর্মীরা তাদের ধরে ফেলেন এবং পুলিশে সোপর্দ করেন।

আটক ব্যক্তিরা হলেন—সোনারগাঁ উপজেলার নাজিরপুর এলাকার গোলজার হোসেনের ছেলে মোখলেস এবং ফতুল্লার গাবতলী এলাকার শাহ আলম সরদারের ছেলে লোকমান।

মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসান বলেন, অনুষ্ঠান চলার সময় মিনারের পাশের পাম্পের দিক থেকে দুই ব্যক্তি দর্শকদের উদ্দেশে পটকা নিক্ষেপ করেন। পরে তাদের আটক করে পুলিশের কাছে দেওয়া হয়েছে।

তিনি দাবি করেন, অনুষ্ঠান বিঘ্নিত করার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে। আটক ব্যক্তিরা নিজেদের আজমেরী ওসমানের অনুসারী বলে জানিয়েছে বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান জানান, খবর পেয়ে দুইজনকে থানায় আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কিছু তথ্য দিয়েছে। তাদের রাজনৈতিক পরিচয় কিংবা ঘটনার উদ্দেশ্য সম্পর্কে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

ওসি আরও জানান, এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছাত্রশিবিরের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ জমা দেওয়া হয়নি।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ