বি পি নিউজ ২৪

প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে এমপি আব্দুল্লাহ আল আমিনকে স্মারকলিপি

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে এমপি আব্দুল্লাহ আল আমিনকে স্মারকলিপি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: বিদ্যুৎ গ্রাহকদের আপত্তি উপেক্ষা করে প্রিপেইড মিটার স্থাপনের অভিযোগ তুলে এর প্রতিবাদে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের কাছে স্মারকলিপি দিয়েছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম।

শনিবার (১ আগস্ট) দুপুরে শহরের বিবি রোডের নিউ সমবায় ভবনে অবস্থিত এনসিপি জেলা কার্যালয়ে সংগঠনের নেতারা এমপির হাতে স্মারকলিপিটি তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, বীর মুক্তিযোদ্ধা রমজানুল রশিদ, জাহাঙ্গীর আলম জাগু, শ্রমিক নেতা মাহমুদুর রহমান, গভীর নলকূপ ব্যবহারকারী মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন, বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান ডিউক, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম সোহাগসহ বিভিন্ন পঞ্চায়েত, মসজিদ কমিটি ও সমাজ উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে বলা হয়, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) গ্রাহকদের মতামত বা গণশুনানি ছাড়াই প্রিপেইড মিটার স্থাপন করছে। এতে রিচার্জের সময় ডিমান্ড চার্জ, মিটার ভাড়া ও ভ্যাটের নামে অতিরিক্ত অর্থ কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়, যা সাধারণ গ্রাহকদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করছে।

এছাড়া রিচার্জ প্রক্রিয়া জটিল এবং অনলাইন সার্ভার প্রায়ই অচল থাকায় টাকা পরিশোধের পরও অনেক গ্রাহক সময়মতো ব্যালেন্স পান না বলেও অভিযোগ করা হয়। ব্যালেন্স শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় রোগী, নবজাতক ও শিক্ষার্থীরা মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

সংগঠনের নেতারা বলেন, বিদ্যুৎ জনগণের মৌলিক সেবা। তাই জনমত উপেক্ষা করে প্রিপেইড মিটার ব্যবস্থা চালু না করে বিষয়টি পুনর্বিবেচনা করে গ্রাহকবান্ধব সমাধান নিশ্চিত করা প্রয়োজন।

স্মারকলিপি গ্রহণ শেষে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, “আপনাদের দাবিগুলো জেনেছি। বিষয়টি জাতীয় সংসদ, জ্বালানি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরব এবং সমাধানের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করব।”

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ০১ আগস্ট ২০২৬

প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে এমপি আব্দুল্লাহ আল আমিনকে স্মারকলিপি

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ