নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী ফাতেমা আক্তার রেখা (৪৫) হত্যা মামলায় স্বামী মো. মোক্তার আলীকে (৪৭) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিভানা খায়ের জেসি আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ।
দণ্ডপ্রাপ্ত মোক্তার আলী নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর বাড়িরটেক এলাকার মৃত মোকসেদ আলীর ছেলে।
আদালতের নথি অনুযায়ী, ২০২২ সালের ১৯ নভেম্বর রাতে নিজ বাসায় খুন হন ফাতেমা আক্তার রেখা। পরদিন সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তে তার মাথার পেছনে ও মুখে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়।
ঘটনার পর নিহতের মা সাজেদা বেগম বাদী হয়ে জামাতা মোক্তার আলীকে আসামি করে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্তের একপর্যায়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলার সাক্ষ্য-প্রমাণ ও বিচারিক কার্যক্রম শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় মোক্তার আলীকে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দেন।

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন