এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহিত করতে আড়াইহাজার উপজেলা জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন শিক্ষামূলক ও ঐতিহাসিক স্থান পরিদর্শনের আয়োজন করা হয়। এর অংশ হিসেবে তারা জুলাই জাদুঘর, সামরিক জাদুঘর, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডাকসু সংগ্রহশালা ঘুরে দেখেন।
শিক্ষার্থীদের এই পরিদর্শন কার্যক্রমে সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল আল আমিন।
আয়োজকরা জানান, কৃতী শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ইতিহাস, ঐতিহ্য ও দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই সংবর্ধনার পর এ পরিদর্শন কর্মসূচি আয়োজন করা হয়।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন