বি পি নিউজ ২৪

তোলারামে ছাত্রদল-শিবির সংঘর্ষ: দেড় ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

তোলারামে ছাত্রদল-শিবির সংঘর্ষ: দেড় ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জ শহরের সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে ইসলামী ছাত্র শিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তা উত্তেজনা ও সংঘর্ষে রূপ নেয়।

ঘটনার পর কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান জানান, দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন।

প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ চাষাঢ়ার কলেজ রোড এলাকায় মুখোমুখি অবস্থানে থাকা উভয় পক্ষকে সরিয়ে দেয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

তোলারামে ছাত্রদল-শিবির সংঘর্ষ: দেড় ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ শহরের সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে ইসলামী ছাত্র শিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তা উত্তেজনা ও সংঘর্ষে রূপ নেয়।

ঘটনার পর কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান জানান, দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন।

প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ চাষাঢ়ার কলেজ রোড এলাকায় মুখোমুখি অবস্থানে থাকা উভয় পক্ষকে সরিয়ে দেয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ