বি পি নিউজ ২৪

ছাত্রদলের ওপর গুপ্ত সংগঠনের হামলার নিন্দা জানালেন সাখাওয়াত

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ছাত্রদলের ওপর গুপ্ত সংগঠনের হামলার নিন্দা জানালেন সাখাওয়াত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, সবাইকে সঙ্গে নিয়েই শান্তিপূর্ণভাবে নারায়ণগঞ্জে বসবাস করতে চান তারা। তবে একটি মহল রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, আর বিএনপি সেই পথ থেকে দূরে থাকতে চায়।

বুধবার (৫ আগস্ট) সরকারি তোলারাম কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।

সাখাওয়াত হোসেন খান বলেন, ছাত্রদলের ওপর যে হামলার ঘটনা ঘটেছে, তা একটি গুপ্ত সংগঠনের পরিকল্পিত হামলা বলে তারা মনে করেন এবং এ ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, শুধু ক্ষমতাসীনদের নয়, বিরোধী রাজনৈতিক শক্তিরও দায়িত্বশীল আচরণ করা উচিত। কিন্তু সেই দায়িত্বের কথা ভুলে গিয়ে মাত্র ছয় মাসের মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্রের মহড়া ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অপচেষ্টা শুরু হয়েছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।

তিনি আরও বলেন, বিএনপি বা ছাত্রদল দখলদারিত্বের রাজনীতিতে বিশ্বাস করে না। গত ছয় মাসে ছাত্রদল কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে আধিপত্য বিস্তার বা দখলের রাজনীতি করেনি বলেও দাবি করেন তিনি।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

ছাত্রদলের ওপর গুপ্ত সংগঠনের হামলার নিন্দা জানালেন সাখাওয়াত

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, সবাইকে সঙ্গে নিয়েই শান্তিপূর্ণভাবে নারায়ণগঞ্জে বসবাস করতে চান তারা। তবে একটি মহল রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, আর বিএনপি সেই পথ থেকে দূরে থাকতে চায়।

বুধবার (৫ আগস্ট) সরকারি তোলারাম কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।

সাখাওয়াত হোসেন খান বলেন, ছাত্রদলের ওপর যে হামলার ঘটনা ঘটেছে, তা একটি গুপ্ত সংগঠনের পরিকল্পিত হামলা বলে তারা মনে করেন এবং এ ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, শুধু ক্ষমতাসীনদের নয়, বিরোধী রাজনৈতিক শক্তিরও দায়িত্বশীল আচরণ করা উচিত। কিন্তু সেই দায়িত্বের কথা ভুলে গিয়ে মাত্র ছয় মাসের মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্রের মহড়া ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অপচেষ্টা শুরু হয়েছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।

তিনি আরও বলেন, বিএনপি বা ছাত্রদল দখলদারিত্বের রাজনীতিতে বিশ্বাস করে না। গত ছয় মাসে ছাত্রদল কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে আধিপত্য বিস্তার বা দখলের রাজনীতি করেনি বলেও দাবি করেন তিনি।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ