বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জের উন্নয়নে মতভেদ ভুলে একসঙ্গে কাজের অঙ্গীকার ৫ এমপির

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জের উন্নয়নে মতভেদ ভুলে একসঙ্গে কাজের অঙ্গীকার ৫ এমপির

স্টাফ রিপোর্টার: রাজনৈতিক পরিচয় ও মতাদর্শে ভিন্নতা থাকলেও নারায়ণগঞ্জের উন্নয়ন ও মানুষের স্বার্থে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন জেলার পাঁচ সংসদ সদস্য। একইসঙ্গে ব্যবসা-বাণিজ্যের প্রসার, ব্যবসায়ীদের নিরাপত্তা এবং শিল্পখাতের অনুকূল পরিবেশ নিশ্চিতে প্রয়োজনীয় ভূমিকা রাখার আশ্বাস দিয়েছেন তারা।

শনিবার (৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভবনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এমপিরা এসব কথা বলেন।

সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

সভায় আব্দুল্লাহ আল আমিন বলেন, রাজনৈতিক অবস্থান ভিন্ন হলেও মানুষের প্রয়োজনীয় কাজ আদায়ে তিনি অন্য দলের জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করেন। নারায়ণগঞ্জকে সুন্দর ও বসবাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে ইতিবাচক সব উদ্যোগে সবাইকে একসঙ্গে থাকার আহ্বান জানান তিনি।

এ সময় বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে তারা ভিন্ন দলের প্রতিনিধি হিসেবে দেখছেন না; বরং নারায়ণগঞ্জের স্বার্থে তাকে সঙ্গে নিয়েই কাজ করতে চান।

তিনি বলেন, অতীতে যারা নারায়ণগঞ্জের নেতৃত্ব দিয়েছেন, তাদের অনেকেই নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন। এর ফলে সম্ভাবনাময় এই জেলা এখনও ‘বি’ ক্যাটাগরিতে রয়েছে। তবে বর্তমান পাঁচ সংসদ সদস্য নারায়ণগঞ্জের উন্নয়নের প্রশ্নে একসঙ্গে রয়েছেন এবং ব্যবসায়ীদের পাশেও থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

দাবি-দাওয়া বিক্ষিপ্তভাবে না তুলে সমন্বিতভাবে সরকারের কাছে উপস্থাপনের পরামর্শ দেন সংসদ সদস্য আবুল কালাম। তিনি বলেন, উন্নয়ন প্রকল্প ও বরাদ্দের ক্ষেত্রে সমন্বয় না থাকলে নানা জটিলতা তৈরি হয়। তাই প্রয়োজনে নারায়ণগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট দাবিতে পাঁচ এমপির যৌথ স্বাক্ষরে ডিও লেটার দেওয়া যেতে পারে। রাজনৈতিক পরিচয় যা-ই হোক, নারায়ণগঞ্জের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্ব দেন তিনি।

ফোনে দেওয়া বক্তব্যে সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেন, নারায়ণগঞ্জের ভবিষ্যৎ উন্নয়নে পাঁচ সংসদ সদস্যই নিজেদের অবস্থান থেকে ভূমিকা রাখবেন। একটি সুন্দর, আধুনিক ও প্রগতিশীল নারায়ণগঞ্জ গড়ে তুলতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন বলেও জানান তিনি।

সভাপতির বক্তব্যে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, নারায়ণগঞ্জের উন্নয়নে নেপথ্যে থেকে যারা কাজ করেন, তাদের বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনাকে কাজে লাগিয়ে ব্যবসা-বাণিজ্যের অগ্রগতি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে। ব্যবসায়ীদের মতামতকে গুরুত্ব দিয়েই ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনার কথা জানান তিনি।

এদিকে পাঁচ সংসদ সদস্যের মধ্যে বর্তমানে কোনো ধরনের কোন্দল দেখা যাচ্ছে না উল্লেখ করে নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মাসুদুজ্জামান মাসুদ বলেন, তাদের এই ঐক্য জেলার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, জাতীয় রাজস্ব আয়ে নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ অবদান থাকলেও এখনও জেলাটিকে ‘এ’ ক্যাটাগরির জেলা কিংবা বিশেষ ক্যাটাগরির স্বীকৃতি দেওয়া হয়নি। এ বিষয়ে সরকারের কাছে জোরালোভাবে দাবি তুলে ধরতে পাঁচ সংসদ সদস্যের প্রতি আহ্বান জানান তিনি।

একইসঙ্গে নারায়ণগঞ্জের উন্নয়ন ত্বরান্বিত করতে পাঁচ এমপির সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, তাদের মাধ্যমেই জেলার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব। পাশাপাশি নারায়ণগঞ্জ থেকে একজন মন্ত্রী দেওয়ার জন্যও সরকারের কাছে দাবি জানান তিনি।

সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা, বিকেএমইএ’র সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক মোহাম্মদ সোহাগ, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, আহমেদুর রহমান তনুসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জের উন্নয়নে মতভেদ ভুলে একসঙ্গে কাজের অঙ্গীকার ৫ এমপির

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ