নারায়ণগঞ্জ প্রতিনিধি | ৯ আগস্ট ২০২৬
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, অবৈধভাবে গ্যাস সংযোগ ও সরবরাহের কারণে বৈধ গ্রাহকদের কাছে গ্যাসের স্বাভাবিক সরবরাহ ব্যাহত হচ্ছে। একইভাবে অবৈধ বিদ্যুৎ ব্যবহার এবং ইজিবাইকের ব্যাটারি চার্জের কারণে বিদ্যুৎ ব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।
রোববার (৯ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
গ্যাস সংকটের প্রসঙ্গ তুলে এমপি আবুল কালাম বলেন, বিভিন্ন এলাকায় অবৈধভাবে গ্যাস সরবরাহ করা হচ্ছে। এর ফলে যেসব স্থানে বৈধভাবে গ্যাস সরবরাহ পাওয়ার কথা, সেখানে প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না।
বিদ্যুৎ সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বিপুলসংখ্যক ইজিবাইকের ব্যাটারি নিয়মিত বিদ্যুৎ দিয়ে চার্জ করা হচ্ছে। এর ফলে বিদ্যুতের ওপর বড় ধরনের চাপ তৈরি হচ্ছে। তার মতে, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার হলেও সরকার এর বিপরীতে কোনো রাজস্ব পাচ্ছে না। এভাবে বিদ্যুতের অপচয় চলতে থাকলে সংকট আরও বাড়বে।
নারায়ণগঞ্জ নগরীর যানজট পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানান সংসদ সদস্য। তিনি বলেন, যানজটের কারণে জরুরি সেবার গাড়িও স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। এমনকি অ্যাম্বুলেন্সের পাশাপাশি ফায়ার সার্ভিসের গাড়ি চলাচলেও বাধা তৈরি হচ্ছে। তাই উন্নত দেশগুলোর আদলে পরিকল্পিত নগর ব্যবস্থাপনার দিকে যেতে হবে।
সভায় প্রশাসনিক কার্যক্রমে আন্তরিকতা ও দায়িত্ববোধের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন আবুল কালাম। তিনি বলেন, শুধু সভা, আলোচনা ও আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। নারায়ণগঞ্জকে পরিকল্পিত ও সুন্দরভাবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি মহল রাজনৈতিকভাবে সমাজকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ও সক্ষম ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, কারা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের চিহ্নিত করা প্রয়োজন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে উত্তপ্ত করে নিয়ন্ত্রণের বাইরে নেওয়ার চেষ্টা থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এ জন্য সবাইকে সতর্ক থাকার পাশাপাশি সহযোগিতামূলকভাবে কাজ করার আহ্বান জানান সংসদ সদস্য। তার মতে, শুধু রাজনৈতিকভাবে নয়, জনগণের স্বার্থ বিবেচনায় নিয়েও পরিস্থিতি মোকাবিলা করতে হবে। রাজনীতি স্থিতিশীল থাকলে সরকার পরিচালনা সহজ হয় এবং সরকার ভালোভাবে চললে এর সুফল জনগণ পায়।
জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, জেলা সিভিল সার্জন আবুল ফজল মোহাম্মদ মশিউর রহমান, মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী মহানগরীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন