বি পি নিউজ ২৪

জুলাই শহিদ পরিবারের সেলিনার হাতে সেলাই মেশিন তুলে দিল প্রশাসন

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জুলাই শহিদ পরিবারের সেলিনার হাতে সেলাই মেশিন তুলে দিল প্রশাসন

অসচ্ছল সেলিনার পাশে ইউএনও, দিলেন ইলেকট্রনিক সেলাই মেশিন

নারায়ণগঞ্জ প্রতিনিধি | ১০ আগস্ট ২০২৬

আর্থিক সংকট কাটিয়ে আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ করে দিতে জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্য সেলিনা বেগমের পাশে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। তার কর্মসংস্থানের কথা বিবেচনায় নিয়ে একটি ইলেকট্রনিক সেলাই মেশিন উপহার দেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সেলিনা বেগমের হাতে সেলাই মেশিনটি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।

সেলিনা বেগম নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার সানারপার ডাকঘরের নিমাইগাশারী গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবা মৃত মজিবর রহমান এবং মা হাসি বেগম। তার গেজেট নম্বর ৫০৬ এমএইচ ২৫৮২।

জানা গেছে, সম্প্রতি আর্থিক সংকটের কথা জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সহায়তার আবেদন করেন সেলিনা। সংসারের ব্যয় মেটানোর পাশাপাশি নিজে কাজ করে আয় করার সুযোগ তৈরি করতে একটি ইলেকট্রিক সেলাই মেশিন প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করেন তিনি।

আবেদনটি বিবেচনায় নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সেলাই মেশিন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে ইউএনওর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মেশিনটি তার হাতে তুলে দেওয়া হয়।

এ সময় ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, জুলাই শহিদ পরিবারের সদস্যদের পাশে সরকার সবসময় রয়েছে। যারা নিজেদের কর্মদক্ষতার মাধ্যমে স্বাবলম্বী হতে চান, তাদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে সহযোগিতা করাই প্রশাসনের অন্যতম লক্ষ্য। সেলাই মেশিনটি কাজে লাগিয়ে সেলিনা নিজের পায়ে দাঁড়াতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত সেলিনা বেগম বলেন, এই সেলাই মেশিনের মাধ্যমে কাজ করে এখন থেকে পরিবারের ব্যয় বহন করতে পারবেন। প্রশাসনের পক্ষ থেকে এমন সহযোগিতা পাওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনে শহিদ ও আহত পরিবারের পুনর্বাসন এবং তাদের স্বাবলম্বী করে তুলতে বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ১০ আগস্ট ২০২৬

জুলাই শহিদ পরিবারের সেলিনার হাতে সেলাই মেশিন তুলে দিল প্রশাসন

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ