বি পি নিউজ ২৪

দেওভোগ জিউস পুকুরের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে সিটি প্রশাসক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দেওভোগ জিউস পুকুরের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে সিটি প্রশাসক

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী দেওভোগ জিউস পুকুরের চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণ কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে দেখতে আকস্মিক পরিদর্শনে যান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক।

পরিদর্শনকালে জলাশয়টির বর্তমান অবস্থা এবং চলমান পরিচ্ছন্নতা কার্যক্রম ঘুরে দেখেন তিনি। এ সময় পুকুরের পরিবেশ ও সৌন্দর্য বজায় রাখতে নেওয়া উদ্যোগগুলোর অগ্রগতিও পর্যবেক্ষণ করা হয়।

প্রশাসকের সঙ্গে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনের সময় দেওভোগ জিউস পুকুরের পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকর করার পাশাপাশি বর্জ্য অপসারণ ও পরিবেশ সংরক্ষণে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে জলাশয়টির সৌন্দর্য ও পরিবেশগত গুরুত্ব বিবেচনায় নিয়ে চলমান কার্যক্রমকে দীর্ঘমেয়াদি ও টেকসই করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, ঐতিহ্যবাহী এই জলাশয়ের স্বাভাবিক পরিবেশ ও সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত পরিচ্ছন্নতা এবং বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন। এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেওভোগ জিউস পুকুরের পরিবেশ আরও সুন্দর ও পরিচ্ছন্ন হয়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

দেওভোগ জিউস পুকুরের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে সিটি প্রশাসক

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী দেওভোগ জিউস পুকুরের চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণ কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে দেখতে আকস্মিক পরিদর্শনে যান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক।

পরিদর্শনকালে জলাশয়টির বর্তমান অবস্থা এবং চলমান পরিচ্ছন্নতা কার্যক্রম ঘুরে দেখেন তিনি। এ সময় পুকুরের পরিবেশ ও সৌন্দর্য বজায় রাখতে নেওয়া উদ্যোগগুলোর অগ্রগতিও পর্যবেক্ষণ করা হয়।

প্রশাসকের সঙ্গে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনের সময় দেওভোগ জিউস পুকুরের পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকর করার পাশাপাশি বর্জ্য অপসারণ ও পরিবেশ সংরক্ষণে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে জলাশয়টির সৌন্দর্য ও পরিবেশগত গুরুত্ব বিবেচনায় নিয়ে চলমান কার্যক্রমকে দীর্ঘমেয়াদি ও টেকসই করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, ঐতিহ্যবাহী এই জলাশয়ের স্বাভাবিক পরিবেশ ও সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত পরিচ্ছন্নতা এবং বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন। এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেওভোগ জিউস পুকুরের পরিবেশ আরও সুন্দর ও পরিচ্ছন্ন হয়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ