বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে সড়ক নিরাপত্তা ও যানজট নিরসনে সেমিনার

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে সড়ক নিরাপত্তা ও যানজট নিরসনে সেমিনার

নারায়ণগঞ্জে সড়ক নিরাপত্তা জোরদার, যানজট কমানো এবং নগর ও জেলার সড়কে মানুষের চলাচল আরও নিরাপদ করতে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সেমিনারে সড়ক ব্যবস্থাপনার বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সমন্বিতভাবে তা মোকাবিলার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। এতে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

এ ছাড়া সেমিনারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিসহ সড়ক ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।

আলোচনায় নারায়ণগঞ্জের সড়কগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, যানজটের কারণগুলো চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও কার্যকর করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সংশ্লিষ্টরা মনে করেন, সড়ক নিরাপত্তা ও যানজট নিরসনে শুধু একটি প্রতিষ্ঠানের উদ্যোগ যথেষ্ট নয়। এ ক্ষেত্রে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিটি কর্পোরেশন, উন্নয়ন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সব দপ্তর ও অংশীজনের সমন্বিত কার্যক্রমের মাধ্যমে টেকসই সমাধানে পৌঁছানো সম্ভব।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে সড়ক নিরাপত্তা ও যানজট নিরসনে সেমিনার

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ