নারায়ণগঞ্জের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মানোন্নয়ন ও রোগীদের সুযোগ-সুবিধা বাড়াতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ্যাডভোকেট আবুল কালাম।
সভায় বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিউর রহমান, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. আলাউল কবির দিপুসহ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় হাসপাতালের বর্তমান চিকিৎসাসেবার মান, রোগীদের বিভিন্ন সুযোগ-সুবিধা, অবকাঠামোগত সমস্যা এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রোগ নির্ণয়ের সক্ষমতা বাড়াতে হাসপাতালটিতে একটি ইকো মেশিন দেওয়ার প্রতিশ্রুতি দেন এমপি এ্যাডভোকেট আবুল কালাম।
এ ছাড়া ডেঙ্গু, হামসহ বিভিন্ন সংক্রামক রোগের বর্তমান পরিস্থিতি নিয়েও সভায় আলোচনা করা হয়। এসব রোগের বিস্তার রোধে জনসচেতনতা বাড়ানো, প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার এবং আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সভায় সাধারণ মানুষের জন্য চিকিৎসাসেবা আরও সহজলভ্য করা এবং হাসপাতালের সার্বিক স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন