বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জের যানজট সামলাতে প্রশংসিত টিআই এম এ করিম

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জের যানজট সামলাতে প্রশংসিত টিআই এম এ করিম

শিল্প ও বাণিজ্যনগরী নারায়ণগঞ্জে দীর্ঘদিনের যানজট সমস্যা মোকাবিলায় দায়িত্বশীল ভূমিকা রাখায় ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) এম এ করিমকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা।

নগরবাসীর মতে, প্রতিদিন বিপুলসংখ্যক শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ীসহ নানা শ্রেণির মানুষের চলাচল থাকলেও সেই অনুপাতে নারায়ণগঞ্জের সড়ক অবকাঠামো ও ট্রাফিক ব্যবস্থাপনা ব্যবস্থা পর্যাপ্ত নয়। এর সঙ্গে ফুটপাত দখল ও সীমিত ট্রাফিক জনবল যুক্ত হওয়ায় যানজট নগরীর নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে।

এমন পরিস্থিতিতে পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী স্বল্পসংখ্যক সদস্য নিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে নিয়মিত দায়িত্ব পালন করছেন টিআই এম এ করিম। যানজট নিয়ন্ত্রণের পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর সমাধানের উদ্যোগ নিচ্ছেন বলেও জানিয়েছেন স্থানীয়রা।

তাদের ভাষ্য, সীমিত সুযোগ-সুবিধা ও জনবল নিয়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে এম এ করিমের আন্তরিকতা, কর্মনিষ্ঠা এবং সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের সক্ষমতা প্রশংসনীয়। এ কারণেই যানজট নিয়ন্ত্রণে তার ভূমিকার জন্য বিভিন্ন মহল থেকে তিনি প্রশংসা পাচ্ছেন।

এদিকে নাগরিকদের একটি অংশ মনে করছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন হিসেবে প্রতিষ্ঠিত হলেও পুলিশের জনবল কাঠামো এখনও আগের সময়ের চাহিদা অনুযায়ী রয়েছে। আশির দশকের জনবল কাঠামো দিয়ে বর্তমানের বিশাল জনসংখ্যার জেলা ও নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং যানবাহন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে।

এ অবস্থায় নারায়ণগঞ্জকে দ্রুত মেট্রোপলিটন পুলিশ ব্যবস্থার আওতায় আনার দাবি জানিয়েছেন নাগরিকরা। তাদের মতে, মেট্রোপলিটন পুলিশ ব্যবস্থা চালু হলে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল নিয়োগের সুযোগ তৈরি হবে। এর ফলে যানজট নিয়ন্ত্রণের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নাগরিক সেবার মানও উন্নত করা সম্ভব হবে।

এ বিষয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার, জেলা প্রশাসক, সিটি কর্পোরেশন প্রশাসক, এনডিএ প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক, বিকেএমইএ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও সাংবাদিকদের সমন্বিতভাবে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন নগরবাসী।

তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট সব পক্ষ একসঙ্গে কাজ করলে নারায়ণগঞ্জকে মেট্রোপলিটন পুলিশ ব্যবস্থার আওতায় আনার প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব হবে। এতে নগরবাসীর দীর্ঘদিনের যানজট ও আইনশৃঙ্খলাজনিত সমস্যা মোকাবিলার পাশাপাশি কাঙ্ক্ষিত নাগরিক সেবা নিশ্চিত করা সহজ হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জের যানজট সামলাতে প্রশংসিত টিআই এম এ করিম

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ