বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী গ্রেফতার

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী গ্রেফতার
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে স্বামী আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জের নাসিক ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত স্বামী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্ত স্ত্রীর দাবি, ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর তাঁদের মৌখিকভাবে বিচ্ছেদ হয়। এরপরও তাঁর স্বামী নিয়মিত বাসায় যাতায়াত করতেন। প্রায় তিন মাস আগে তিনি অন্য এক নারীকে বিয়ে করেন। বিষয়টি মেনে নেওয়ার পরও স্বামী তাঁর সঙ্গে যোগাযোগ রাখতেন বলে জানান ওই নারী।

তিনি আরও অভিযোগ করেন, স্বামী তাঁর ভরণপোষণের দায়িত্ব পালন না করে বেতন পাওয়ার পর টাকা নেওয়ার জন্য বাসায় আসতেন। এ সময় প্রায়ই তাঁর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করতেন।

অভিযুক্ত স্ত্রীর ভাষ্য অনুযায়ী, ঘটনার রাতেও তাঁর স্বামী একইভাবে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করলে দুজনের মধ্যে বিরোধের একপর্যায়ে তিনি স্বামীকে আঘাত করেন। এতে স্বামী গুরুতর আহত হন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আল মামুন বলেন, অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে স্বামী আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জের নাসিক ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত স্বামী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্ত স্ত্রীর দাবি, ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর তাঁদের মৌখিকভাবে বিচ্ছেদ হয়। এরপরও তাঁর স্বামী নিয়মিত বাসায় যাতায়াত করতেন। প্রায় তিন মাস আগে তিনি অন্য এক নারীকে বিয়ে করেন। বিষয়টি মেনে নেওয়ার পরও স্বামী তাঁর সঙ্গে যোগাযোগ রাখতেন বলে জানান ওই নারী।

তিনি আরও অভিযোগ করেন, স্বামী তাঁর ভরণপোষণের দায়িত্ব পালন না করে বেতন পাওয়ার পর টাকা নেওয়ার জন্য বাসায় আসতেন। এ সময় প্রায়ই তাঁর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করতেন।

অভিযুক্ত স্ত্রীর ভাষ্য অনুযায়ী, ঘটনার রাতেও তাঁর স্বামী একইভাবে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করলে দুজনের মধ্যে বিরোধের একপর্যায়ে তিনি স্বামীকে আঘাত করেন। এতে স্বামী গুরুতর আহত হন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আল মামুন বলেন, অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ