সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে রূপগঞ্জে বৃক্ষরোপণ
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার সমবায়ীদের উদ্যোগে এবং রূপগঞ্জ উপজেলা সমবায় কার্যালয়ের বাস্তবায়নে মাছিমপুর থেকে ভায়েলা রোড এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় যুগ্ম নিবন্ধক মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা সমবায় অফিসার মো. আবু জাফর মিয়া।
বৃক্ষরোপণ কর্মসূচিতে সমবায়ী, উপজেলা প্রশাসন এবং উপজেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, বৃক্ষ শুধু প্রকৃতির সৌন্দর্য বাড়ায় না; মানুষের জীবন ও পরিবেশের সুরক্ষায়ও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং দেশের সবুজায়ন নিশ্চিত করতে নিয়মিত বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যাও প্রয়োজন।
তারা আরও বলেন, একটি সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা শুধু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়। পরিবেশ রক্ষায় সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বেশি করে গাছ লাগানো এবং গাছের সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন