বি পি নিউজ ২৪

এনসিপির নতুন কমিটিতে বক্তাবলীর তাওহীদুল ইসলাম

এনসিপির নতুন কমিটিতে বক্তাবলীর তাওহীদুল ইসলাম স্টাফ রিপোর্টার | নারায়ণগঞ্জ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নবগঠিত কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নারায়ণগঞ্জের বক্তাবলী এলাকার তাওহীদুল ইসলাম (তাওহীদ)। গতকাল ১৬ মার্চ (সোমবার) এনসিপির ফেসবুক পেইজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটি ঘোষণা করা হয় বলে জানা গেছে। দলীয় সূত্রে জানা যায়, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে নতুন এই কমিটি গঠন করা হয়েছে। এতে তাওহীদুল ইসলামকে গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব দেওয়া হয়। এ বিষয়ে তাওহীদুল ইসলাম বলেন, দলের প্রতি আস্থা রাখায় তিনি কৃতজ্ঞ এবং অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করবেন। স্থানীয়ভাবে তার এ অর্জনে শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মী ও এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

এনসিপির নতুন কমিটিতে বক্তাবলীর তাওহীদুল ইসলাম

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image
এনসিপির নতুন কমিটিতে বক্তাবলীর তাওহীদুল ইসলাম স্টাফ রিপোর্টার | নারায়ণগঞ্জ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নবগঠিত কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নারায়ণগঞ্জের বক্তাবলী এলাকার তাওহীদুল ইসলাম (তাওহীদ)। গতকাল ১৬ মার্চ (সোমবার) এনসিপির ফেসবুক পেইজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটি ঘোষণা করা হয় বলে জানা গেছে। দলীয় সূত্রে জানা যায়, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে নতুন এই কমিটি গঠন করা হয়েছে। এতে তাওহীদুল ইসলামকে গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব দেওয়া হয়। এ বিষয়ে তাওহীদুল ইসলাম বলেন, দলের প্রতি আস্থা রাখায় তিনি কৃতজ্ঞ এবং অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করবেন। স্থানীয়ভাবে তার এ অর্জনে শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মী ও এলাকাবাসী।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ