দীর্ঘ বিভক্তির পর নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের নতুন কমিটি
সংগঠনের অভ্যন্তরীণ মতপার্থক্য ও নেতৃত্ব নিয়ে দীর্ঘদিনের বিভক্তির পর অবশেষে হেফাজতে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেলে নগরীর ডিআইটি রেলওয়ে কলোনী জামে মসজিদে অনুষ্ঠিত এক সভা শেষে দুই ইউনিটের আংশিক কমিটির নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরউল্লাহ নতুন কমিটির নেতাদের নাম ঘোষণা করেন। জেলা কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন ডিআইটি রেলওয়ে কলোনী জামে মসজিদের খতিব ও সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল। এর আগেও তিনি নারায়ণগঞ্জ জেলা হেফাজতের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
জেলা কমিটিতে আমলাপাড়া মাদরাসার মাওলানা আব্দুল কাদেরকে জ্যেষ্ঠ সহসভাপতি এবং মাদানীনগর মাদরাসার মুফতি বশিরউল্লাহকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মহিউদ্দিন খান (সোনারগাঁ), অর্থ সম্পাদক মাওলানা খোরশেদ আলম কাসেমী এবং প্রচার সম্পাদক হিসেবে মুফতি শেখ শিব্বিরের নাম ঘোষণা করা হয়।
অন্যদিকে, হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মুফতি জাকির হোসেন কাসেমী। সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে দেওভোগ মাদরাসার মাওলানা আব্দুর রহমানকে। মহানগর কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মুফতি মামুনুর রশীদ এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মাওলানা মাহমুদ ইবনে আউয়ালকে।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরউল্লাহ জানিয়েছেন, বর্তমানে আংশিকভাবে দুই কমিটির নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করে জেলা ও মহানগর—উভয় কমিটিই পূর্ণাঙ্গ করা হবে।
এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর নারায়ণগঞ্জে এক প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর কমিটি ঘোষণা করা হয়েছিল। নগরীর চাষাঢ়ার বাগে জান্নাত জামে মসজিদে অনুষ্ঠিত ওই সম্মেলনে সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব নেতৃত্বের নাম ঘোষণা করেন।
সেসময় জেলা কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছিল জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মুফতি মনির হোসাইন কাসেমীকে। পাশাপাশি খেলাফত মজলিসের নেতা এবিএম সিরাজুল মামুনও জেলা নেতৃত্বে দায়িত্ব পান। মহানগর কমিটির সভাপতি হিসেবে মুফতি হারুনুর রশিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা মীর আহমাদুল্লাহর নাম ঘোষণা করা হয়েছিল।
তবে ওই কমিটি গঠনকে কেন্দ্র করে সংগঠনের ভেতরে মতবিরোধ তৈরি হয়। বিশেষ করে মাওলানা আব্দুল আউয়ালসহ হেফাজতের একটি বড় অংশের নেতাকর্মী ওই প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন না। পরবর্তীতে এ নিয়ে সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিভক্তি আরও স্পষ্ট হয়ে ওঠে।
দীর্ঘদিন পর নতুন করে জেলা ও মহানগর কমিটির নেতৃত্ব ঘোষণা হওয়ায় নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন