সিদ্ধিরগঞ্জে জামায়াতের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) সম্মেলন
পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা শাখার আয়োজনে সিরাতুন্নবী (সা.) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে সাইনবোর্ড শান্তিধারা পূর্ব এলাকার ১৫ নম্বর ভবনের মিতালি মার্কেটে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে স্থানীয় ধর্মপ্রাণ মানুষের ব্যাপক উপস্থিতি ছিল বলে জানিয়েছেন আয়োজকরা।
শান্তিধারা পূর্ব ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, নারায়ণগঞ্জ মহানগরীর আমির ও মেয়র প্রার্থী মাওলানা আব্দুল জব্বার।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল জব্বার বলেন, হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, চরিত্র ও আদর্শ সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়। তাঁর দেখানো পথে জীবন পরিচালনা করলে মানুষের ব্যক্তিগত, সামাজিক ও নৈতিক জীবনে কল্যাণ প্রতিষ্ঠা করা সম্ভব।
তিনি বলেন, পার্থিব জীবনের অতিরিক্ত লোভ-লালসা ও মোহ থেকে নিজেদের দূরে রেখে মহান আল্লাহর নির্দেশিত পথে চলতে হবে। সিরাতুল মুস্তাকিমের পথে ফিরে আসার মধ্যেই মানুষের প্রকৃত সফলতা নিহিত রয়েছে। দুনিয়ার জীবনের পাশাপাশি আখিরাতের সফলতার জন্যও রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণ করার আহ্বান জানান তিনি।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের গ্র্যাজুয়েট এবং ঢাকার রায়েরবাগ বায়তুল ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুজাহিদুল ইসলাম।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মসজিদে নূর মাহমুদপুর জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম পিরোজপুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি ও ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মুহাম্মদ জামাল হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণ মজলিসে শুরার সদস্য ও যাত্রাবাড়ী পূর্ব থানা আমির মো. শাহজাহান খান এবং সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা জামায়াতের আমির মাহাবুব আলম।
বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে ব্যক্তি ও সমাজজীবনে তাঁর আদর্শ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ সম্মেলনে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকার সহস্রাধিক ধর্মপ্রাণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন