বি পি নিউজ ২৪

বন্দরে ডকইয়ার্ডে হামলা-ভাঙচুরের মামলায় আরও একজন গ্রেপ্তার

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বন্দরে ডকইয়ার্ডে হামলা-ভাঙচুরের মামলায় আরও একজন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

বন্দরে ডকইয়ার্ডে হামলা-ভাঙচুরের মামলায় আরও একজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে ডকইয়ার্ডে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ের করা মামলায় মো. আরিফ হোসেন (৫২) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার দেউলী বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বন্দর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিকেল ৩টার দিকে দেউলী বটতলা এলাকা থেকে আরিফ হোসেনকে আটক করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর থানার এসআই মো. লুৎফর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট সকালে বন্দরের নবীগঞ্জ এলাকার ২৪ নম্বর ওয়ার্ডের বক্তারকান্দীতে অবস্থিত এস এ হাইড্রোলিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস কোম্পানিতে একদল ব্যক্তি হামলা চালায়। এ সময় প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে।

মামলায় অভিযোগ করা হয়েছে, হামলাকারীরা প্রতিষ্ঠানের মালিক মো. ইমান খানকে মারধর করে তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। ঘটনার পর প্রতিষ্ঠানের ম্যানেজার মো. ফায়েজ আহম্মেদ বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন।

মামলা হওয়ার পর তদন্তে নেমে পুলিশ এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ১৭ আগস্ট আমিরাবাদ এলাকা থেকে মামলার এজাহারভুক্ত দুই আসামি মো. হৃদয় (৩০) ও সুলতান মাহমুদ আপনকে (২৩) গ্রেপ্তার করা হয়।

তদন্তকারী কর্মকর্তা এসআই মো. লুৎফর রহমান জানান, মামলা দায়েরের পর আরিফ হোসেনসহ অন্যান্য আসামিরা আত্মগোপনে চলে যান। পরে গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে আরিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আরিফ হোসেনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

বন্দরে ডকইয়ার্ডে হামলা-ভাঙচুরের মামলায় আরও একজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ