বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে লংমার্চের কর্মসূচি শান্তিপূর্ণ করতে ডিসি-এসপিকে ১১ দলের চিঠি

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে লংমার্চের কর্মসূচি শান্তিপূর্ণ করতে ডিসি-এসপিকে ১১ দলের চিঠি

৫ সেপ্টেম্বরের লংমার্চ উপলক্ষে নারায়ণগঞ্জে কর্মসূচির ঘোষণা

ছয় দফা দাবি বাস্তবায়ন এবং গণভোটে প্রদত্ত গণরায় জাতীয় সংসদে বাস্তবায়নের দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করবে ১১ দলীয় ঐক্য জোট। এ কর্মসূচিকে সামনে রেখে নারায়ণগঞ্জেও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ও পথসভার ঘোষণা দেওয়া হয়েছে।

লংমার্চ উপলক্ষে আয়োজিত কর্মসূচির বিষয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি)-কে লিখিতভাবে অবহিত করেছে ১১ দলীয় ঐক্য জোটের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।

জোটের নেতারা জানান, আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অবস্থান কর্মসূচি এবং পথসভার আয়োজন করা হবে।

তারা বলেন, গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আগাম অবহিত করা হয়েছে। কর্মসূচি চলাকালে সার্বিক শৃঙ্খলা বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতাও চাওয়া হয়েছে।

১১ দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় ৫ সেপ্টেম্বরের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে অনুষ্ঠিতব্য লংমার্চের মাধ্যমে ছয় দফা দাবি বাস্তবায়ন এবং গণভোটের গণরায় জাতীয় সংসদে কার্যকর করার দাবি তুলে ধরা হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে লংমার্চের কর্মসূচি শান্তিপূর্ণ করতে ডিসি-এসপিকে ১১ দলের চিঠি

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

৫ সেপ্টেম্বরের লংমার্চ উপলক্ষে নারায়ণগঞ্জে কর্মসূচির ঘোষণা

ছয় দফা দাবি বাস্তবায়ন এবং গণভোটে প্রদত্ত গণরায় জাতীয় সংসদে বাস্তবায়নের দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করবে ১১ দলীয় ঐক্য জোট। এ কর্মসূচিকে সামনে রেখে নারায়ণগঞ্জেও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ও পথসভার ঘোষণা দেওয়া হয়েছে।

লংমার্চ উপলক্ষে আয়োজিত কর্মসূচির বিষয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি)-কে লিখিতভাবে অবহিত করেছে ১১ দলীয় ঐক্য জোটের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।

জোটের নেতারা জানান, আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অবস্থান কর্মসূচি এবং পথসভার আয়োজন করা হবে।

তারা বলেন, গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আগাম অবহিত করা হয়েছে। কর্মসূচি চলাকালে সার্বিক শৃঙ্খলা বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতাও চাওয়া হয়েছে।

১১ দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় ৫ সেপ্টেম্বরের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে অনুষ্ঠিতব্য লংমার্চের মাধ্যমে ছয় দফা দাবি বাস্তবায়ন এবং গণভোটের গণরায় জাতীয় সংসদে কার্যকর করার দাবি তুলে ধরা হবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ