নারায়ণগঞ্জের স্বাস্থ্যসেবা ব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে নবনিযুক্ত সিভিল সার্জন ডা. এস. এম. শাখাওয়াত হোসেনের সঙ্গে মতবিনিময় করেছেন জেলার বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের সংগঠনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ২টায় নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তাঁকে বরণ করে নেন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন, নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতারা।
সংগঠনের সভাপতি ডা. মুজিবুর রহমানের নেতৃত্বে নেতৃবৃন্দ নবনিযুক্ত সিভিল সার্জনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পরে জেলার বেসরকারি স্বাস্থ্যসেবার সার্বিক চিত্র, সেবার মানোন্নয়ন, স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সৌজন্য সাক্ষাতে ডা. মুজিবুর রহমান বলেন, জনবহুল জেলা হিসেবে নারায়ণগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নতুন সিভিল সার্জনের নেতৃত্বে এ খাতে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করতে নারায়ণগঞ্জ ক্লিনিক মালিক সমিতি আগ্রহী। সাধারণ মানুষ যাতে সহজে ও মানসম্মত চিকিৎসাসেবা পায়, সে লক্ষ্যেই সিভিল সার্জনের সহযোগিতা প্রয়োজন। সংগঠনের পক্ষ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
জবাবে ডা. এস. এম. শাখাওয়াত হোসেন শুভেচ্ছা জানানোর জন্য সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া স্বাস্থ্য বিভাগের অন্যতম প্রধান লক্ষ্য। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় থাকলে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করার পাশাপাশি এ খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব।
তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা একটি মানবিক ও গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। আইন ও স্বাস্থ্য বিভাগের নীতিমালা অনুসরণ করে জনগণকে সঠিক ও মানসম্মত সেবা দিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব রহমান, সাধারণ সম্পাদক ডা. ফারুকুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি কবির হোসেন, সদস্য শংকর চন্দ্র সেন, জেলা সদস্য রাকিব হাসান, এম. এম. হাসান, সাংগঠনিক সম্পাদক (সিদ্ধিরগঞ্জ থানা ও ফতুল্লা)সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎ শেষে নবনিযুক্ত সিভিল সার্জনের সফল কর্মজীবন কামনা করেন সংগঠনের নেতারা। একই সঙ্গে তাঁর নেতৃত্বে নারায়ণগঞ্জের স্বাস্থ্য বিভাগের কার্যক্রম আরও গতিশীল হবে এবং জেলার মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতকরণে অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন