বি পি নিউজ ২৪

আমার ভুল হলে সরাসরি ধরিয়ে দেবেন: এমপি আল আমিন

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আমার ভুল হলে সরাসরি ধরিয়ে দেবেন: এমপি আল আমিন

মাদকমুক্ত সমাজ গঠন, নাগরিক সমস্যা সমাধান এবং জবাবদিহিতাভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠায় দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।

এনায়েতনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাজী বাড়ি বায়তুল জুমুআ মসজিদে জুমার নামাজ আদায় করতে গিয়ে মুসল্লিদের উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল্লাহ আল আমিন বলেন, এলাকার অন্যতম বড় সমস্যা মাদক। শুধু মাদকসেবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই হবে না, মাদক বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও কার্যকর অভিযান পরিচালনা করতে হবে। মাদকের বিস্তার রোধে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি এ ক্ষেত্রে আলেম-ওলামা, এলাকার প্রবীণ ব্যক্তি এবং সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকা কামনা করে বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে।

এ সময় এলাকার গ্যাস লাইনের সমস্যাসহ বিভিন্ন নাগরিক দুর্ভোগের কথাও তুলে ধরেন তিনি। উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ দেওয়া হবে না উল্লেখ করে জনগণকে যেকোনো অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

জনপ্রতিনিধির সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগের গুরুত্ব তুলে ধরে এমপি আল আমিন বলেন, কোনো প্রোটোকল বা মধ্যস্থতাকারী ছাড়াই সাধারণ মানুষ সরাসরি তাঁর কাছে নিজেদের সমস্যা ও মতামত জানাতে পারবেন। জনপ্রতিনিধির কোনো ভুল থাকলে জনগণ সেই ভুল সরাসরি ধরিয়ে দেবেন—এমন জবাবদিহিতার সংস্কৃতিই পরিবর্তনের রাজনীতির ভিত্তি হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা এলাকার বিভিন্ন নাগরিক সমস্যাকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের বিষয় হিসেবে না দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, এলাকার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

জুমার নামাজ শেষে এমপি আব্দুল্লাহ আল আমিন মসজিদে উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি স্থানীয়দের বিভিন্ন সমস্যা ও বক্তব্য শোনেন এবং খোঁজখবর নেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

আমার ভুল হলে সরাসরি ধরিয়ে দেবেন: এমপি আল আমিন

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ