নারায়ণগঞ্জের বন্দর থেকে সৌদি আরবে পাঠানোর পর তিন যুবককে জিম্মি করে নির্যাতন ও আরও ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে আলী সরদারের মেয়ে লাখি,ছেলে রনি ও মেয়ের জামাতা নাজমুলের বিরুদ্ধে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ভালো চাকরির প্রলোভনে দালালের মাধ্যমে সৌদি আরবে পাঠানোর সময় তারা প্রায় ১৫ লাখ টাকা পরিশোধ করেন। কিন্তু দেশটিতে যাওয়ার পর ওই তিন যুবক কাজ না পেয়ে একটি ঘরে আটকা পড়েন। তাদের ওপর নির্যাতন চালানোর পাশাপাশি দেশে থাকা পরিবারের কাছে আরও ১৫ লাখ টাকা দাবি করা হচ্ছে।
ভুক্তভোগীরা হলেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ইমরান (২২), মাহিম (২৫) ও বাপ্পি (৩০)। পরিবারের সদস্যদের দাবি, সৌদি আরবে যাওয়ার পর গত ছয়-সাত মাস ধরে তারা নিয়মিত কাজ পাচ্ছেন না। ফলে খাবার ও চিকিৎসাসহ নিত্যপ্রয়োজনীয় খরচ চালাতেও চরম দুর্ভোগে পড়েছেন তারা।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সৌদি আরবে তাদের বৈধ আকামা থাকার কথা বলা হলেও অন্য কোনো প্রতিষ্ঠানে গিয়ে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে না। বরং একটি নির্দিষ্ট স্থানে তাদের আটকে রেখে চাপ ও নির্যাতন করা হচ্ছে। বর্তমানে দেশে থাকা স্বজনদের সঙ্গে যোগাযোগ করে নিজেদের দুরবস্থার কথা জানিয়ে দেশে ফিরিয়ে নেওয়ার আকুতি জানিয়েছেন ওই তিন যুবক।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নারায়ণগঞ্জের বন্দর থানায় তিনটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এর মধ্যে মোসাঃ মায়া বেগম (৪৬), স্বামী দীল মোহাম্মদ, বন্দর থানার নবীগঞ্জ কাইতাখালী এলাকার বাসিন্দা—তার অভিযোগে সৌদি আরবে পাঠানো এবং পরবর্তীতে অর্থ দাবির বিষয়টি তুলে ধরা হয়েছে।
পরিবারগুলোর দাবি, বিদেশে পাঠানোর সময় জমি-ভিটেমাটি বিক্রি ও ধারদেনা করে দালালের হাতে প্রায় ১৫ লাখ টাকা তুলে দেওয়া হয়। তাদের প্রত্যাশা ছিল সৌদি আরবে গিয়ে ভালো বেতনের চাকরি করে পরিবারের আর্থিক সংকট দূর করবেন স্বজনরা। কিন্তু সেখানে গিয়ে উল্টো বন্দিদশা ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তারা।
অভিযোগকারীরা জানান, নাজমুল বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। অন্যদিকে লাখি ও রনি দেশে অবস্থান করলেও তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ থাকার পরও তারা স্বাভাবিকভাবে চলাফেরা করছেন।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানাতে একাধিক বার তাদের বিভিন্ন নাম্বারে কল দিলে তা তারা রিসিভ করেনি। তাই তাদের বক্তব্য পাওয়া যায়নি
স্থানীয় সূত্র ও অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, আলী সরদার একসময় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। বর্তমানে তিনি এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সদস্য হিসেবে পরিচয় দেন এমন দাবিও করেছেন স্থানীয়রা।
স্থানীয়রা অনেকি বলছেন, আলী সরদারের ছেলে রনির বিরুদ্ধে এর আগেও মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তবুও বন্ধ হয়নি রনির অপরাধ কার্যমক্রম।
পরিবারগুলোর দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে সৌদি আরবে অবস্থানরত তিন যুবককে নিরাপদে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হোক। একই সঙ্গে বিদেশে কর্মসংস্থানের নামে অর্থ নেওয়া এবং তাদের জিম্মি করে অতিরিক্ত টাকা দাবির অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এবিষয়ে বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, আমরা অভিযোগ পেয়েছে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন