মো. সাহারুফ বক্তাবলী ইউনিয়নের উত্তর মধ্যনগরের সফর আলীর বড় সন্তান। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার পাশাপাশি বর্তমানে মালয়েশিয়ায় ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন।
নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে সাহারুফ বলেন, মধ্যনগরকে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন, উন্নত ও বসবাসযোগ্য ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করতে চান। নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, কৃষি ও কৃষকের উন্নয়ন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়ে অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি।
তার নির্বাচনী অঙ্গীকারের মধ্যে রয়েছে—মধ্যনগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, প্রয়োজনীয় রাস্তাঘাটের উন্নয়ন, কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখা, নিরাপদ ও সুপেয় পানির ব্যবস্থা করা এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।
সাহারুফ বলেন, তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চান তিনি। বিশেষ করে তরুণদের দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং এলাকার মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, নির্বাচনে জয়ী হলে শুধু প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থেকে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে ওয়ার্ডের সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ২নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মো. সাহারুফের এই প্রার্থিতা ঘোষণাকে ঘিরে স্থানীয়দের মধ্যে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন