জাতীয়তাবাদী মহিলা দল আরও শক্তিশালী হয়ে নারীদের নেতৃত্ব দেবে: সাখাওয়াত
নারীদের নেতৃত্ব বিকাশে জাতীয়তাবাদী মহিলা দল আগামী দিনে আরও বিস্তৃত ও শক্তিশালী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি পার্কে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা ও মহানগর মহিলা দলের উদ্যোগে অনুষ্ঠানে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাখাওয়াত হোসেন খান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর দীর্ঘ পথ পেরিয়ে সংগঠনটি আজ একটি বৃহৎ সংগঠনে পরিণত হয়েছে। ভবিষ্যতে এর সাংগঠনিক শক্তি আরও বাড়বে এবং দেশের নারীদের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এটাই প্রত্যাশা।
জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক কর্মকাণ্ডে অবদান রাখা নেত্রীদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। এ সময় বিভা হাসান, মোসলেহা কামাল, নুর নাহার, মিতা ও ডলিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেত্রীদের ভূমিকার কথা উল্লেখ করেন সাখাওয়াত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর মহিলা দলের সদস্য ও নাসিকের সাবেক প্যানেল মেয়র-১ আফরোজা হাসান বিভা। এতে মহিলা সংস্থার নারায়ণগঞ্জ জেলার সাবেক চেয়ারম্যান মোসলেহা কামাল, জেলা মহিলা দলের সাবেক সভাপতি নুর নাহার, সহসভাপতি তাছলিমা বেগম, সাবেক সাংগঠনিক সম্পাদক সাজেদা খাতুন মিতা, সোনারগাঁ থানা মহিলা দলের সম্পাদিকা সালমা আক্তার কাজল, মহানগর মহিলা দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদিকা নাহার সুলতানা ও সাবেক সাংগঠনিক সম্পাদিকা ডলি আহম্মেদসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান মোনাজাত পরিচালনা করেন। এতে বিএনপি, জাতীয়তাবাদী মহিলা দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো এবং দেশের মানুষের জন্য দোয়া করা হয়।

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন