বি পি নিউজ ২৪

সোনারগাঁয়ে নিষিদ্ধ ৪০০ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস, দোকানিকে জরিমানা

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সোনারগাঁয়ে নিষিদ্ধ ৪০০ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস, দোকানিকে জরিমানা

সোনারগাঁয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান, ৪০০ জাল পুড়িয়ে ধ্বংস

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার ও বিক্রি বন্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। অভিযানে প্রায় ৪০০টি নিষিদ্ধ জাল জব্দ করা হয়। পরে জনসম্মুখে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে অবৈধ চায়না দুয়ারি জাল বিক্রির অভিযোগে এক দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা মৎস্য অধিদপ্তরের এ অভিযানে নিষিদ্ধ জালের বিরুদ্ধে আইন প্রয়োগের পাশাপাশি অবৈধ জাল বিক্রি ও ব্যবহারের বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

জব্দ করা প্রায় ৪০০টি চায়না দুয়ারি জাল পরে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

মৎস্য অধিদপ্তর জানিয়েছে, দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে নিষিদ্ধ ৪০০ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস, দোকানিকে জরিমানা

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সোনারগাঁয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান, ৪০০ জাল পুড়িয়ে ধ্বংস

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার ও বিক্রি বন্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। অভিযানে প্রায় ৪০০টি নিষিদ্ধ জাল জব্দ করা হয়। পরে জনসম্মুখে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে অবৈধ চায়না দুয়ারি জাল বিক্রির অভিযোগে এক দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা মৎস্য অধিদপ্তরের এ অভিযানে নিষিদ্ধ জালের বিরুদ্ধে আইন প্রয়োগের পাশাপাশি অবৈধ জাল বিক্রি ও ব্যবহারের বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

জব্দ করা প্রায় ৪০০টি চায়না দুয়ারি জাল পরে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

মৎস্য অধিদপ্তর জানিয়েছে, দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ