অনলাইনে চাকরির ফাঁদে ১০ যুবক, রূপগঞ্জে মূলহোতাসহ গ্রেপ্তার ২
অনলাইনে আকর্ষণীয় চাকরির বিজ্ঞাপন দিয়ে ১০ যুবককে ডেকে এনে একটি বাসায় আটকে রাখার অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও রূপগঞ্জ থানা পুলিশ। অভিযানে জিম্মিদশায় থাকা ১০ যুবককে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের একজনকে অপহরণ চক্রের মূলহোতা বলে দাবি করেছে র্যাব।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে রূপগঞ্জের রূপসী কলাবাগান এলাকায় র্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন সিরাজুল ইসলাম (২৯) ও অমিত হাসান (২৩)। র্যাবের ভাষ্য অনুযায়ী, সিরাজুল ইসলাম এই চক্রের মূলহোতা।
র্যাব জানায়, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে শপিংমলে সেলসম্যান পদে চাকরির একটি আকর্ষণীয় বিজ্ঞাপন দেওয়া হয়। বিজ্ঞাপন দেখে চাকরিপ্রত্যাশী ১০ যুবক যোগাযোগ করলে তাদের রূপগঞ্জের উত্তর রূপসী এলাকার কলাবাগানের একটি বাসায় নিয়ে যাওয়া হয়।
সেখানে চাকরি নিশ্চিত হয়েছে বলে জানিয়ে প্রত্যেকের কাছ থেকে প্রসেসিং ফি হিসেবে ৭ হাজার টাকা নেওয়া হয়। এভাবে ১০ জনের কাছ থেকে মোট ৭০ হাজার টাকা আদায় করা হয় বলে জানিয়েছে র্যাব।
তবে টাকা নেওয়ার পরও তাদের কোনো চাকরি দেওয়া হয়নি। বরং যুবকদের ওই বাসায় তিন থেকে চার দিন আটকে রাখা হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় তাদের পর্যাপ্ত খাবার ও পানি দেওয়া হয়নি বলেও জানিয়েছে র্যাব। কেউ বাসা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে শারীরিকভাবে নির্যাতন করা হতো বলেও অভিযোগ উঠেছে।
পরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি ও রূপগঞ্জ থানা পুলিশের একটি যৌথ দল ওই বাসায় অভিযান চালায়। অভিযানে দুই অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি জিম্মিদশায় থাকা ১০ যুবককে উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন