বি পি নিউজ ২৪

ফতুল্লায় বায়ুদূষণ: দুই কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফতুল্লায় বায়ুদূষণ: দুই কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সস্তাপুর এলাকায় পরিবেশবিধি লঙ্ঘনের অভিযোগে দুটি শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে বায়ুদূষণের দায়ে প্রতিষ্ঠান দুটিকে মোট আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানের আওতায় পড়া প্রতিষ্ঠান দুটি হলো সস্তাপুরের মেসার্স রহমত টেক্সটাইল মিলস এবং এস কে ডাইং এন্ড ফিনিশিং মিলস। এর মধ্যে মেসার্স রহমত টেক্সটাইল মিলসকে ২ লাখ টাকা এবং এস কে ডাইং এন্ড ফিনিশিং মিলসকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ৮(ক) বিধি ভঙ্গের কারণে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারার আওতায় তাদের এই জরিমানা করা হয়।

বুধবারের অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন। তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার।

অভিযান পরিচালনার সময় র‍্যাব-১১-এর সদস্যদের পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম অভিযানে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে এমন শিল্পপ্রতিষ্ঠান ও প্রকল্পের বিরুদ্ধে নিয়মিতভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জে বায়ুদূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় বায়ুদূষণ: দুই কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সস্তাপুর এলাকায় পরিবেশবিধি লঙ্ঘনের অভিযোগে দুটি শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে বায়ুদূষণের দায়ে প্রতিষ্ঠান দুটিকে মোট আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানের আওতায় পড়া প্রতিষ্ঠান দুটি হলো সস্তাপুরের মেসার্স রহমত টেক্সটাইল মিলস এবং এস কে ডাইং এন্ড ফিনিশিং মিলস। এর মধ্যে মেসার্স রহমত টেক্সটাইল মিলসকে ২ লাখ টাকা এবং এস কে ডাইং এন্ড ফিনিশিং মিলসকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ৮(ক) বিধি ভঙ্গের কারণে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারার আওতায় তাদের এই জরিমানা করা হয়।

বুধবারের অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন। তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার।

অভিযান পরিচালনার সময় র‍্যাব-১১-এর সদস্যদের পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম অভিযানে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে এমন শিল্পপ্রতিষ্ঠান ও প্রকল্পের বিরুদ্ধে নিয়মিতভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জে বায়ুদূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ