বি পি নিউজ ২৪

ফতুল্লায় আওয়ামী লীগের ব্যানারে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার ৫

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফতুল্লায় আওয়ামী লীগের ব্যানারে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে  গ্রেফতার ৫

নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলা এলাকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ব্যানারে মিছিলের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ফতুল্লা থানা পুলিশ জানায়, মিছিলের ঘটনায় করা নিয়মিত মামলার তদন্ত ও আইনগত কার্যক্রমের অংশ হিসেবে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—সাব্বির আহমেদ শাহ আলী (৩০), আরিফুর রহমান সোহাগ (৩০), আক্তার হোসেন (৪৯), মো. আরিফ (৩৮) ও মারুফ মিয়া (২৪)।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ফতুল্লা থানাধীন জামতলা এলাকায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। ওই মামলার ভিত্তিতেই পাঁচজনকে গ্রেফতার করা হয়।

ফতুল্লা থানা পুলিশ আরও জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মামলার এজাহারভুক্ত ও পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্যও বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় আওয়ামী লীগের ব্যানারে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার ৫

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলা এলাকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ব্যানারে মিছিলের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ফতুল্লা থানা পুলিশ জানায়, মিছিলের ঘটনায় করা নিয়মিত মামলার তদন্ত ও আইনগত কার্যক্রমের অংশ হিসেবে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—সাব্বির আহমেদ শাহ আলী (৩০), আরিফুর রহমান সোহাগ (৩০), আক্তার হোসেন (৪৯), মো. আরিফ (৩৮) ও মারুফ মিয়া (২৪)।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ফতুল্লা থানাধীন জামতলা এলাকায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। ওই মামলার ভিত্তিতেই পাঁচজনকে গ্রেফতার করা হয়।

ফতুল্লা থানা পুলিশ আরও জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মামলার এজাহারভুক্ত ও পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্যও বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ