নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে বর্জ্য ব্যবস্থাপনায় স্বাস্থ্য-নিরাপত্তা প্রশিক্ষণ
কঠিন বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা’ শীর্ষক এ প্রশিক্ষণে বর্জ্য ব্যবস্থাপনার কাজে সম্ভাব্য ঝুঁকি, সেগুলো মোকাবিলার উপায় এবং নিরাপদ কর্মপরিবেশ তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। এতে সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সচিব (উপসচিব) মো. নূর কুতুবুল আলম।
ইউডিসিজিপি (UDCGP), জাইকা (JICA) ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের যৌথ আয়োজনে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে কর্মক্ষেত্রে দুর্ঘটনা ও স্বাস্থ্যঝুঁকি কমানো, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
আয়োজকরা জানান, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে সরাসরি যুক্ত কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি পুরো কার্যক্রমকে আরও কার্যকর, সুশৃঙ্খল ও নিরাপদ করাই এ প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের মাধ্যমে পরিচ্ছন্নতা কর্মীদের স্বাস্থ্যঝুঁকি কমানো এবং বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থাকে আরও উন্নত করার লক্ষ্যেও এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন