নারায়ণগঞ্জে ৯৭ নারী পেলেন কম্পিউটার, সেলাই মেশিন ও ফুড কার্ট
দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শেষে নারায়ণগঞ্জে ৯৭ নারীর হাতে আত্মকর্মসংস্থানের জন্য বিভিন্ন সরঞ্জাম তুলে দিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। কম্পিউটার, সেলাই মেশিন ও ফুড কার্ট পাওয়ায় প্রশিক্ষণপ্রাপ্ত এসব নারী নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি পরিবারের আয় বাড়ানোর সুযোগ পাবেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচিত উপকারভোগীদের হাতে এসব সামগ্রী হস্তান্তর করা হয়।
‘লাইভলিহুডস সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিজ ইন বাংলাদেশ’ (এলএসইউপিসিবি) প্রকল্পের আওতায় চায়না এইড ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তিন মাসের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শেষে মূল্যায়নে উত্তীর্ণ ৯৭ নারীর মধ্যে ৩০টি কম্পিউটার, ২৫টি সেলাই মেশিন এবং ৪২টি ফুড কার্ট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, নারীদের প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতাকে বাস্তব কাজে রূপ দেওয়ার সুযোগ তৈরি করতেই এসব সরঞ্জাম দেওয়া হচ্ছে। এর মাধ্যমে ৯৭টি পরিবার অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হবে এবং পরিবারগুলোতে সচ্ছলতা ফিরবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সাখাওয়াত হোসেন খান জানান, সিটি করপোরেশন, ইউএনডিপি ও উপকারভোগীদের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির ভিত্তিতে সরঞ্জামগুলো হস্তান্তর করা হয়েছে। চুক্তি অনুযায়ী, পাওয়া সামগ্রী অন্য কারও কাছে হস্তান্তর বা বিক্রি করা যাবে না। কেউ তা করলে সেটি চুক্তির শর্ত লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।
সরঞ্জামগুলো সঠিকভাবে ব্যবহার হচ্ছে কি না, তা নিশ্চিত করতে নিয়মিতভাবে মনিটরিং করা হবে বলেও জানান নাসিক প্রশাসক।
বিশেষ অতিথির বক্তব্যে নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম বলেন, সরকারি বা বৈদেশিক সহায়তার মাধ্যমে পাওয়া সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের জীবনমান উন্নয়নের উদ্যোগ নিতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা ব্যবহার করে নারীদের নিজেদের পায়ে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, নাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আসগর হোসেন, ইউএনডিপির প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হোসনেয়ারা আলোসহ সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তারা।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন