বি পি নিউজ ২৪

২৪ দিনের মধ্যে রাজউকের প্ল্যান অনুমোদনের উদ্যোগ: গণপূর্তমন্ত্রী

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

২৪ দিনের মধ্যে রাজউকের প্ল্যান অনুমোদনের উদ্যোগ: গণপূর্তমন্ত্রী

রাজউকের আওতাধীন এলাকায় ভবন নির্মাণের প্ল্যান অনুমোদনের সময় কমিয়ে ২৪ দিনের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। পাশাপাশি নারায়ণগঞ্জের পরিকল্পিত নগরায়ণের জন্য রাজউকের বিদ্যমান মাস্টারপ্ল্যানের বাইরে পৃথক বিশেষ মাস্টারপ্ল্যান তৈরির কথাও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন গণপূর্তমন্ত্রী।

জাকারিয়া তাহের সুমন বলেন, রাজউক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ—দুটিই সরকারের প্রতিষ্ঠান। জনগণের জন্য যে ব্যবস্থাটি বেশি কার্যকর ও সুবিধাজনক হবে, সরকার সেদিকেই গুরুত্ব দেবে।

নারায়ণগঞ্জের জন্য আলাদা মাস্টারপ্ল্যান তৈরির বিষয়ে তিনি বলেন, রাজউকের বিদ্যমান পরিকল্পনার পাশাপাশি নারায়ণগঞ্জকে কেন্দ্র করে একটি বিশেষ মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে। এর মাধ্যমে শহরের উন্নয়ন ও ভবিষ্যৎ নগর ব্যবস্থাপনাকে আরও পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে।

এনডিএর আওতাধীন এলাকা ভবিষ্যতে আরও সম্প্রসারণ করা হবে কি না, সেটিও যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানান মন্ত্রী। এ ক্ষেত্রে ফতুল্লাসহ আশপাশের কিছু এলাকা কর্তৃপক্ষের সীমানায় যুক্ত করার সম্ভাবনাও বিবেচনায় রয়েছে।

রাজউকের সেবা নিতে গিয়ে দুর্নীতি ও হয়রানির অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, রাজউকের আওতাধীন বিশাল এলাকার তুলনায় দীর্ঘদিন প্রয়োজনীয় জনবল ছিল না। ফলে সেবা দিতে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা তৈরি হয়েছে। মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে গাজীপুর ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে।

রাজউকের সেবাব্যবস্থায় ইতোমধ্যে বিভিন্ন পরিবর্তন আনা হয়েছে উল্লেখ করে জাকারিয়া তাহের সুমন বলেন, ভবিষ্যতের রাজউকের কার্যক্রম আগের তুলনায় ভিন্ন ও আরও কার্যকর হবে। প্ল্যান অনুমোদনের সময় কমিয়ে ২৪ দিনের মধ্যে নিয়ে আসার উদ্যোগও এর অংশ হিসেবে নেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য হলো স্থানীয় বাসিন্দাদের জন্য নগর উন্নয়নসংক্রান্ত সেবা আরও সহজলভ্য করা এবং একটি পরিকল্পিত শহর গড়ে তোলা।

এ সময় নবগঠিত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

২৪ দিনের মধ্যে রাজউকের প্ল্যান অনুমোদনের উদ্যোগ: গণপূর্তমন্ত্রী

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ