বি পি নিউজ ২৪

কিল্লারপুলে অসুস্থ ব্যবসায়ী মোস্তাকিম চৌধুরীর খোঁজ নিলেন জামায়াত নেতারা

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কিল্লারপুলে অসুস্থ ব্যবসায়ী মোস্তাকিম চৌধুরীর খোঁজ নিলেন জামায়াত নেতারা

নারায়ণগঞ্জের কিল্লারপুল এলাকার ব্যবসায়ী মোস্তাকিম চৌধুরীর অসুস্থতার খবর পেয়ে তার বাসায় গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরীর নেতৃবৃন্দ। এ সময় তার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মোস্তাকিম চৌধুরীর নিজ বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর নেতারা। সাক্ষাতকালে তারা তার চিকিৎসা ও বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমাদ এবং নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর আবদুল জব্বার।

পরে অসুস্থ ব্যবসায়ী মোস্তাকিম চৌধুরীর আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এতে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উত্তর থানা জামায়াতের আমীর আবুল কালাম আজাদ, ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী খোরশেদ আলম, শহিদুল ইসলাম খোকনসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা।

দোয়া ও মোনাজাতে মোস্তাকিম চৌধুরীর দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

কিল্লারপুলে অসুস্থ ব্যবসায়ী মোস্তাকিম চৌধুরীর খোঁজ নিলেন জামায়াত নেতারা

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের কিল্লারপুল এলাকার ব্যবসায়ী মোস্তাকিম চৌধুরীর অসুস্থতার খবর পেয়ে তার বাসায় গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরীর নেতৃবৃন্দ। এ সময় তার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মোস্তাকিম চৌধুরীর নিজ বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর নেতারা। সাক্ষাতকালে তারা তার চিকিৎসা ও বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমাদ এবং নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর আবদুল জব্বার।

পরে অসুস্থ ব্যবসায়ী মোস্তাকিম চৌধুরীর আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এতে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উত্তর থানা জামায়াতের আমীর আবুল কালাম আজাদ, ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী খোরশেদ আলম, শহিদুল ইসলাম খোকনসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা।

দোয়া ও মোনাজাতে মোস্তাকিম চৌধুরীর দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ