মেঘনা নদীতে গোসল করতে গিয়ে প্রাণ হারানো সোনারগাঁয়ের তিন শিক্ষার্থীর পরিবারের সঙ্গে দেখা করে তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। এ সময় শোকাহত পরিবারগুলোর হাতে আর্থিক সহায়তাও তুলে দেওয়া হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বাড়িমজলিশ এলাকায় নিহত শিক্ষার্থীদের বাড়িতে যান এমপি মান্নান। সেখানে তিনি স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের শোকের সময়ে পাশে থাকার আশ্বাস দেন।
পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে গিয়ে আজহারুল ইসলাম মান্নান বলেন, তিন শিক্ষার্থীর অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। এই ঘটনায় তাদের পরিবারগুলোর পাশাপাশি পুরো দেশবাসীও শোকাহত।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শোকাহত পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া এই সহায়তা পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এ সময় নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন সময় কাটিয়ে ওঠার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয়।
এ সময় সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, যুবদল নেতা রাকিব হাসান ও সোহেল রানা এবং উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জহিরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত রোববার (২০ সেপ্টেম্বর) সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় স্কুলে না গিয়ে মেঘনা নদীতে গোসল করতে নামে কয়েকজন শিক্ষার্থী। এ সময় নদীতে নিখোঁজ হয় তিনজন। পরে উদ্ধার অভিযানে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলো মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ এলাকার মোহাম্মদ ফারুকের যমজ ছেলে আসেকিন (১৫) ও আরেফিন (১৫) এবং একই এলাকার আব্দুল আলিমের ছেলে আবির (১৪)। তাদের মৃত্যুতে স্থানীয় এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন