তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার উদ্যোগের অংশ হিসেবে নারায়ণগঞ্জের বন্দরে অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বন্দর নগর পঞ্চায়েত কমিটির উদ্যোগে আয়োজিত এ খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
সিরাজউদ্দৌলা ক্লাব মাঠে আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর নগর পঞ্চায়েত কমিটির সভাপতি মিয়া খালেকুজ্জামান। ফাইনাল খেলা দেখতে মাঠে স্থানীয় দর্শক ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিও ছিল।
খেলাধুলার মাধ্যমে কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে স্থানীয় পর্যায়ে নিয়মিত ক্রীড়া আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন