বি পি নিউজ ২৪

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন নারায়ণগঞ্জের সায়মন

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন নারায়ণগঞ্জের সায়মন

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সোনারগাঁয়ের সায়মন

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ে নীতিনির্ধারণ ও সহযোগিতার বিষয়ে অভিজ্ঞতা অর্জনের লক্ষ্য নিয়ে জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্ক যাচ্ছেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ফেরদৌস সিদ্দিক সায়মন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের আহ্বায়ক সায়মন একই সঙ্গে সেন্টার ফর এনভায়রনমেন্টাল গভর্ন্যান্সের চিফ কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়া শহরে অনুষ্ঠিত হবে এবারের সম্মেলন।

আন্তর্জাতিক এ আয়োজনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের পাশাপাশি নীতিনির্ধারক, জলবায়ু বিশেষজ্ঞ, গবেষক, নাগরিক সমাজের প্রতিনিধি এবং তরুণ সংগঠকেরা অংশ নেবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফর করবেন।

সম্মেলনে অংশগ্রহণের সুযোগ পাওয়ার পেছনের অভিজ্ঞতা জানিয়ে সায়মন বলেন, আন্তর্জাতিক সংগঠনগুলোর কাছ থেকে এ বছর পর্যাপ্ত অর্থায়ন না পাওয়ায় কপ-৩১-এ অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসার পর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক হিসেবে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করেন।

এ সহযোগিতার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সায়মন।

বাংলাদেশের জলবায়ু বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, নদীভাঙন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, বন্যা, খরা ও বাস্তুচ্যুতির মতো নানা সংকট মোকাবিলা করতে হচ্ছে দেশকে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে বৈশ্বিক জলবায়ু নীতি, আন্তর্জাতিক সহযোগিতা এবং জলবায়ু কূটনীতি সম্পর্কে সরাসরি জানার সুযোগ তৈরি হবে।

বৈশ্বিক উষ্ণায়নে বাংলাদেশের দায় ও ক্ষতির প্রসঙ্গ তুলে সায়মন বলেন, গ্রিনহাউস গ্যাসের বৈশ্বিক নিঃসরণে বাংলাদেশের অবদান খুবই সামান্য। কিন্তু সাউথ গ্লোবালের দেশ হওয়ায় জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি প্রভাব পড়া দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।

জলবায়ু অর্থায়নের বিষয়ে নিজের অবস্থান জানিয়ে তিনি বলেন, এবারের সম্মেলনে ক্ষতিপূরণ আদায়ের দাবিতে কথা বলবেন তাঁরা। জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দায়ী দেশগুলোর কাছ থেকে ঋণের পরিবর্তে আর্থিক অনুদান নিশ্চিত করার দাবিও তুলে ধরবেন বলে জানান সায়মন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন নারায়ণগঞ্জের সায়মন

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ