সিদ্ধিরগঞ্জে ট্যাংকলরির ভেতরে বিষাক্ত গ্যাসে যুবকের মৃত্যু, অসুস্থ ম্যানেজার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফার্নিশ অয়েলবাহী একটি ট্যাংকলরির ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মো. রাতুল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে একই গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন গাড়িটির ম্যানেজার মো. ফারুক (৪২)। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
রোববার (৮ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ঢাকেশ্বরী এলাকার সাউদ বাড়িসংলগ্ন নতুন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাতুল ওই এলাকার আমিজউদ্দিনের ভাড়াটিয়া কুদ্দুস আলীর ছেলে। তিনি জ্বালানি তেল সরবরাহকারী একটি ট্যাংকলরিতে কাজ করতেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ট্যাংকলরির ট্যাংক পরীক্ষা করার জন্য ভেতরে প্রবেশ করেন হেলপার রাতুল। সেখানে থাকা বিষাক্ত গ্যাসের সংস্পর্শে এসে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধারের জন্য ট্যাংকের ভেতরে ঢোকেন ম্যানেজার ফারুক। তিনিও গ্যাসে আক্রান্ত হয়ে জ্ঞান হারান।
এ অবস্থায় স্থানীয়রা দুজনকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক রাতুলকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, ফারুকের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফ নিহতের বাড়িতে যান। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, পরবর্তী সময়ে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন