বি পি নিউজ ২৪

সিদ্ধিরগঞ্জে একদিনের অভিযানে ৯ আসামি গ্রেপ্তার

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সিদ্ধিরগঞ্জে একদিনের অভিযানে ৯ আসামি গ্রেপ্তার

বিভিন্ন মামলায় অভিযুক্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের ধরতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সুমিলপাড়া বিহারী ক্যাম্পসহ থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তার নয়জনের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিনজন, সামারি ট্রায়ালের মামলায় তিনজন, বিশেষ ক্ষমতা আইনের মামলায় একজন, অপহরণ মামলায় একজন এবং আদালতের পরোয়ানাভুক্ত একজন আসামি রয়েছেন।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার তিনজন হলেন—আব্দুর রহমান (৩০), শুভ ইসলাম (২৪) ও সাব্বির আহাম্মেদ ওরফে লাল বাবু (৫৭)।

সামারি ট্রায়ালের মামলায় গ্রেপ্তার করা হয়েছে দ্বীন ইসলাম (৩৬), পাপ্পু (৩০) ও ফরিদকে (২৫)। বিশেষ ক্ষমতা আইনের মামলায় আরিফ (২৬), অপহরণ মামলায় রেজাউল খান রিফাত (২১) এবং পরোয়ানাভুক্ত আসামি আবিয়াত রহমান আজাদ শান্তকে (২৭) গ্রেপ্তার করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে গ্রেপ্তার নয়জনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে আসামিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে একদিনের অভিযানে ৯ আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিভিন্ন মামলায় অভিযুক্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের ধরতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সুমিলপাড়া বিহারী ক্যাম্পসহ থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তার নয়জনের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিনজন, সামারি ট্রায়ালের মামলায় তিনজন, বিশেষ ক্ষমতা আইনের মামলায় একজন, অপহরণ মামলায় একজন এবং আদালতের পরোয়ানাভুক্ত একজন আসামি রয়েছেন।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার তিনজন হলেন—আব্দুর রহমান (৩০), শুভ ইসলাম (২৪) ও সাব্বির আহাম্মেদ ওরফে লাল বাবু (৫৭)।

সামারি ট্রায়ালের মামলায় গ্রেপ্তার করা হয়েছে দ্বীন ইসলাম (৩৬), পাপ্পু (৩০) ও ফরিদকে (২৫)। বিশেষ ক্ষমতা আইনের মামলায় আরিফ (২৬), অপহরণ মামলায় রেজাউল খান রিফাত (২১) এবং পরোয়ানাভুক্ত আসামি আবিয়াত রহমান আজাদ শান্তকে (২৭) গ্রেপ্তার করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে গ্রেপ্তার নয়জনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে আসামিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ