নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ৬নং ওয়ার্ড পুরান গোগনগরে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন শফিউদ্দিন বেপারী।
এলাকায় পরিচিত ও জনপ্রিয় মুখ হিসেবে স্থানীয়দের কাছে পরিচিত শফিউদ্দিন বেপারী। প্রার্থিতা ঘোষণার পর তিনি জানান, নির্বাচিত হলে পুরান গোগনগর এলাকার উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে কাজ করতে চান।
শফিউদ্দিন বেপারী বলেন, এলাকার মানুষের পাশে থেকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করাই তার মূল লক্ষ্য। পুরান গোগনগরের রাস্তা-ঘাট, পানি নিষ্কাশন, পরিচ্ছন্নতা, আলোকসজ্জাসহ বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে পুরান গোগনগরকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাবেন। একই সঙ্গে দল-মত নির্বিশেষে এলাকার সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়ে কাজ করার কথাও জানান তিনি।
প্রার্থিতা ঘোষণাকে ঘিরে স্থানীয়দের মধ্যেও আলোচনা শুরু হয়েছে। আগামী নির্বাচনে ৬নং ওয়ার্ডের ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেবেন এমন প্রত্যাশা স্থানীয়দের।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন