বিএনপিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার জেরে ফোনে একের পর এক হুমকি দেওয়ার অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক লুবনা রহমান।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে একটি মোবাইল নম্বর উল্লেখ করে লুবনা রহমান অভিযোগ করেন, ওই নম্বর থেকে তাকে বারবার ফোন করে অশালীন ভাষায় হুমকি দেওয়া হচ্ছে।
তার দাবি, ফোন করে তাকে ধর্ষণ, মারধর এবং চাষাঢ়ায় ঝুলিয়ে রাখার মতো ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে।
লুবনা রহমানের অভিযোগ, বিএনপিকে নিয়ে পোস্ট করার পর থেকেই ওই নম্বর থেকে ধারাবাহিকভাবে ফোন করে তাকে হুমকি দেওয়া হচ্ছে।
তবে এ ঘটনায় অভিযুক্ত নম্বরটির মালিকের বক্তব্য পাওয়া যায়নি। হুমকির অভিযোগের সত্যতা ও জড়িত ব্যক্তির পরিচয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন