রাজনৈতিক সংকটের সময় আওয়ামী লীগের নেতাদের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। তিনি অভিযোগ করেন, দলটি সুসময়ে ক্ষমতার প্রভাব দেখালেও প্রতিকূল পরিস্থিতিতে নেতাকর্মীদের পাশে না থেকে তাদের ফেলে চলে যাওয়ার নজির রেখেছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আবুল কালাম বলেন, ‘সুসময়ে আসা আর দুঃসময়ে পালিয়ে যাওয়াই তাদের ঐতিহ্য ও নিন্দিত চরিত্র।’ নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনের দুটি প্রভাবশালী পরিবারের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, সংকটের সময় উত্তর ও দক্ষিণ অঞ্চলের কথিত দুটি পরিবারকে ‘সিংহের মতো’ দেখা গেলেও শেষ পর্যন্ত তারা ‘বিড়ালের মতো পালিয়ে যায়’।
আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসের সমালোচনা করে তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দলটির তৎকালীন প্রধান নিজের পরিবারকে হেফাজতে রেখে আত্মসমর্পণ করেছিলেন—এমন দাবি তুলে তিনি বর্তমান আওয়ামী লীগ নেতৃত্বের সঙ্গেও এর তুলনা করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, পরবর্তী সময়ে দলের নেতৃত্বও নেতাকর্মীদের বিপদের মধ্যে রেখে দেশ ছেড়ে চলে গেছে।
আওয়ামী লীগকে গণতান্ত্রিক শক্তি নয় বলে মন্তব্য করে আবুল কালাম বলেন, স্বাধীনতার পর বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার সংকুচিত করা হয়েছিল। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে জুলাইয়ের গণঅভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে বিএনপির নেতাকর্মীরা গুম, খুন, মামলা ও কারাবরণের শিকার হয়েছেন।
মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।
সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন