নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের বরাদ্দ করা মসজিদ উন্নয়ন প্রকল্পের আওতায় ফতুল্লার দুটি মসজিদে উন্নয়ন কাজের প্রস্তুতি শুরু হয়েছে।
এর অংশ হিসেবে ফতুল্লা ইউনিয়নের সাহারা নগর জামে মসজিদ ও বাইতুন নূর জামে মসজিদ পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের প্রকৌশলীরা। সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে মসজিদ দুটিতে বরাদ্দকৃত অর্থে কী ধরনের উন্নয়নমূলক কাজ করা হবে, তা যাচাই করা হয়।
পরিদর্শনকালে মসজিদ দুটির বর্তমান অবস্থা, প্রয়োজনীয় উন্নয়ন এবং সম্ভাব্য কাজের বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয়। বরাদ্দের অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে প্রয়োজনীয় উন্নয়ন নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিকল্পনা অনুযায়ী উন্নয়নমূলক কাজ এগিয়ে নেওয়া হবে। আগামী এক মাসের মধ্যেই মসজিদ দুটিতে বরাদ্দকৃত উন্নয়ন প্রকল্পের বাস্তব চিত্র দৃশ্যমান হবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয়দের ধর্মীয় উপাসনালয়ের প্রয়োজনীয় উন্নয়ন ও অবকাঠামোগত সুবিধা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন