বি পি নিউজ ২৪

ফতুল্লায় ১৬০ ইয়াবাসহ নারী গ্রেপ্তার

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফতুল্লায় ১৬০ ইয়াবাসহ নারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোনিয়া (২৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোরে কুতুবপুরের দাপা মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবার নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোর সাড়ে ৬টার দিকে এসআই (নিরস্ত্র) মিলন ফকিরের নেতৃত্বে পুলিশের একটি দল দাপা মসজিদ এলাকায় অভিযান চালায়। এ সময় আব্দুল বারেক মিয়ার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাসকারী সোনিয়াকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার সোনিয়ার বাবার নাম রিপন গাজী এবং মায়ের নাম নিলুফা বেগম। তিনি কুতুবপুর এলাকায় বসবাস করতেন। পুলিশের দাবি, তার বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার সোনিয়াকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

ফতুল্লায় ১৬০ ইয়াবাসহ নারী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোনিয়া (২৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোরে কুতুবপুরের দাপা মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবার নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোর সাড়ে ৬টার দিকে এসআই (নিরস্ত্র) মিলন ফকিরের নেতৃত্বে পুলিশের একটি দল দাপা মসজিদ এলাকায় অভিযান চালায়। এ সময় আব্দুল বারেক মিয়ার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাসকারী সোনিয়াকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার সোনিয়ার বাবার নাম রিপন গাজী এবং মায়ের নাম নিলুফা বেগম। তিনি কুতুবপুর এলাকায় বসবাস করতেন। পুলিশের দাবি, তার বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার সোনিয়াকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ