ফতুল্লায় বাস থামিয়ে ২৫ যাত্রীর টাকা-মোবাইল লুট
নারায়ণগঞ্জের ফতুল্লায় গভীর রাতে চলন্ত যাত্রীবাহী বাসে উঠে অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসে থাকা অন্তত ২৫ জন যাত্রী লুটের শিকার হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (২ অক্টোবর) রাত ৩টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইগড় বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী যাত্রীদের বরাত দিয়ে জানা যায়, জামালপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে আসছিল সিফাত পরিবহনের একটি বাস। বাসটি ভূইগড় এলাকায় পৌঁছানোর পর কয়েকজন ব্যক্তি সেটিতে ওঠেন। এ সময় তাঁদের হাতে ধারালো অস্ত্র ছিল বলে অভিযোগ করেন যাত্রীরা।
অভিযোগ অনুযায়ী, বাসে ওঠার পর দুর্বৃত্তরা চালককে অস্ত্রের ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ নেয়। এরপর বাসের যাত্রীদের ভয়ভীতি দেখিয়ে একে একে তাঁদের সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে নেয়। পরে লুট করা মালামাল নিয়ে তারা বাস থেকে নেমে পালিয়ে যায়।
ঘটনার পর বাসটি নারায়ণগঞ্জ কোর্ট এলাকার কাউন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর ভুক্তভোগী যাত্রীরা বাসের সংশ্লিষ্টদের কাছে ঘটনার বিস্তারিত জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকায় গিয়ে পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেয় এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা করে।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির জানান, দেশীয় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে বাসের যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
তিনি বলেন, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন